1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

‘১০ রুপির পেপসি শ্রদ্ধা কাপুর সেক্সি’

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩ মার্চ, ২০২৩

বিনোদন ডেস্ক : চারপাশে অসংখ্য মানুষ। যেন সুই ফেলার জায়গাও নেই। উপস্থিত এই মানুষদের মাঝে তৈরি করা হয়েছে একটি মঞ্চ। আর তাতে দাঁড়িয়ে বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর।

মাইক্রোফোন হাতে কথা বলতে শুরু করেন শ্রদ্ধা। এসময় একঝাঁক তরুণীর হাতে তুলে দেন নিজের মাইক্রোফোন। আর তারা সমস্বরে বলতে থাকেন— ‘১০ রুপির পেপসি শ্রদ্ধা কাপুর সেক্সি।’ তরুণীদের এই স্লোগান শুনে হাসিতে ফেটে পড়েন শ্রদ্ধা কাপুর। উপস্থিত দর্শকরাও একসঙ্গে চিৎকার করতে থাকেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, শ্রদ্ধা কাপুরের পরবর্তী সিনেমা ‘তু ঝুটি ম্যায় মক্কার’। আগামী ৮ মার্চ মুক্তি পাবে এ সিনেমা। আপাতত প্রচারের কাজে দারুণ ব্যস্ত। প্রচারের অংশ হিসেবে আহমেদাবাদে গিয়েছিলেন শ্রদ্ধা। সেখানেই এই ঘটনা ঘটে।

এ সিনেমায় শ্রদ্ধার বিপরীতে অভিনয় করেছেন রণবীর কাপুর। রোমান্টিক-কমেডি ঘরানার এ সিনেমায় প্রথমবার জুটি বেঁধে পর্দায় আসছেন রণবীর আর শ্রদ্ধা কাপুর। ইতিমধ্যে লাভ রঞ্জনের এই সিনেমার ট্রেলার দর্শকদের নজর কেড়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com