1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

নভেম্বরে বিয়ে করছেন হৃত্বিক-সাবা?

  • আপডেট টাইম :: রবিবার, ৫ মার্চ, ২০২৩

বিনোদন ডেস্ক : চলতি বছরের নভেম্বরে সাবা আজাদের সঙ্গে গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন হৃত্বিক রোশন, বেশ কিছুদিন ধরেই বলিউডে চলছে এমন গুঞ্জন। যদিও এ বিষয়ে প্রতিক্রিয়া জানাননি কেউই। তবে হৃত্বিকের বাবা রাকেশ রোশন অনেকটা রসিকতার ছলে জানালেন, ‘আমি তো এমন কিছু শুনিনি’।

হৃত্বিকের ঘনিষ্ঠমহল বলছে, প্রাক্তন স্ত্রী সুজানের উপস্থিতিতেই নাকি চার হাত এক হবে হৃত্বিক ও সাবার। এ খবর কতটা সত্যি? প্রশ্নটি এক সংবাদ মাধ্যমের পক্ষ থেকে করা হয়েছিল রাকেশ রোশনকে। উত্তরে তিনি বলেন, আমি তো এমন কিছু শুনিনি!

তবে দীর্ঘদিন ধরেই সাবা আজাদ আর হৃত্বিক রোশনের প্রেমের কথা শোনা যাচ্ছে। প্রথমদিকে কিছুটা লুকোচুরি থাকলেও এখন বিষয়টি ওপেন সিক্রেট। এমনকি সম্প্রতি ভাইরাল হওয়া এক টুইটে দাবি করা হয়েছে যে, দুজনেই নিজেদের সম্পর্ক পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার কথা ভাবছেন।

করণ জোহরের জন্মদিনের পার্টিতে এসেছিলেন হৃত্বিক আর সাবা। সেই প্রথম একসঙ্গে আসেন জনসম্মুখে। এরপর তো কখনও রোশন পরিবারের সঙ্গে, কখনও আবার হৃত্বিকের দুই ছেলেকে নিয়ে জ্বলজ্বল করেছেন সাবা।

বিয়ের পর কোয়ালিটি টাইম কাটাতে চান হৃত্বিক আর সাবা। সূত্রের খবর, হাতের সব কাজ শেষ করে বিয়ে করবেন দুজন। খুব সম্ভবত ফাইটারের কাজ শেষ হলেই বেঁধে ফেলবেন গাঁটছড়া। হৃত্বিকের বিয়ের খবরে বেশ খুশি টুইটারে থাকা তার অনুরাগীরা। সবাই-ই শুভেচ্ছা জানিয়েছেন হবু দম্পতিকে।

২০১৪ সালে সুজান খানের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় হৃত্বিকের। তারপর বহুদিন সঙ্গীহীন ছিলেন। পরে কঙ্গনা রানাউতের সঙ্গে তার নাম জড়ায়। আর তাতে হয় বিস্তর বিতর্ক। অবশ্য সেসব এখন অতীত।

সূত্র: হিন্দুস্তান টাইমস, সংবাদ প্রতিদিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com