1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব

শুটিং শেষ হওয়ার আগেই মহেশের সিনেমার আয় ১১৭ কোটি!

  • আপডেট টাইম :: সোমবার, ৬ মার্চ, ২০২৩

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেতা মহেশ বাবু। অভিনয় ক‌্যারিয়ারে অনেক ব‌্যবসাসফল চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি। ১২ বছর পর পরিচালক ত্রিবিক্রম শ্রীনিবাসের সঙ্গে কাজ করছেন মহেশ। ‘এসএসএমবি২৮’ শিরোনামের এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন পূজা হেগড়ে।

হায়দরাবাদ শহরের কাছে সিনেমাটির দৃশ্যধারণের কাজ চলছে। শুটিং শেষ না হলেও মোটা অঙ্কের টাকা আয় করেছে মহেশ বাবুর পরবর্তী এই সিনেমা।

ওটিটিপ্লে ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, মহেশ বাবুর এ সিনেমার ডিজিটাল স্বত্ত্ব ৭০ কোটি রুপিতে কিনেছে নেটফ্লিক্স। এ পর্যন্ত তেলেগু সিনেমার মধ্যে সবচেয়ে বেশি মূল্যে বিক্রি হলো এই সিনেমার ডিজিটাল রাইটস। অন্যদিকে সিনেমাটির অডিও স্বত্ত্ব এবং গানের ভিডিও স্বত্ত্ব কিনেছে সারেগামা। প্রতিষ্ঠানটি ২০ কোটি রুপিতে কিনেছে এটি। ডিজিটাল ও গানের মোট স্বত্ত্ব বিক্রি হয়েছে ৯০ কোটি রুপিতে। বাংলাদেশি মুদ্রায় ১১৭ কোটি ৮৮ লাখ টাকার বেশি।

‘এসএসএমবি২৮’ সিনেমায় প্রধান দুই নারী চরিত্রে দেখা যাবে পূজা হেগড়ে ও শ্রীলীলাকে। সিনেমাটির গানের কথা লিখেছেন থম্যান।

মহেশ বাবু অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সরকারু বারি পাতা’। গত বছরের ১২ মে মুক্তি পায়া এটি। পরশুরাম পরিচালিত এ সিনেমায় মহেশ বাবুর বিপরীতে অভিনয় করেন কীর্তি সুরেশ। বক্স অফিসে দারুণ সাড়া ফেলে সিনেমাটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com