1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

জাহ্নবীর জন্মদিনে নতুন সিনেমার ঘোষণা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩

বিনোদন ডেস্ক : বলিউডের নতুন প্রজন্মের তারকা জাহ্নবী কাপুর জীবনের ২৬টি বসন্ত পূর্ণ করলেন। বিভিন্ন আনুষ্ঠানিকতায় আজ (৬ মার্চ) পালন করা হচ্ছে তার জন্মদিন।

জাহ্নবীর জন্মদিনের এসব আয়োজনের মাঝে ঘোষণা করা হয়েছে আরও এক খুশির কথা। বলিউড পেরিয়ে এবার দক্ষিণে পাড়ি জমাবেন জাহ্নবী। এই প্রথম ‘প্যান ইন্ডিয়ান’ প্রকল্পের সিনেমায় দেখা যাবে জাহ্নবীকে।

প্রকাশ্যে আসা পোস্টারে দেখা যায়, নদীর তীরে গ্রাম্য যুবতীর বেশে বসে আছেন জাহ্নবী। তার এলো চুল ছড়িয়ে রয়েছে বুকের কাছে। গোলাপি ব্লাউজের সঙ্গে খাটো করে পরা হলুদ শাড়ি। তার সবুজ আঁচল আলুথালু এক পোষ্যের ভারে। তাকে কোলে নিয়েই বসে আছেন নায়িকা। হাসিমুখে ঘুরে তাকিয়ে আছেন পিছনে। দূরে আবছায়া। গাছের ফাঁকে জমাট বাঁধা কুয়াশা। উপরে লেখা, ‘ঝড়ের আগের শান্ত পরিবেশ।’ কী আছে ‘এনটিআর ৩০’-এর কাহিনিতে? ক্রমশই স্পষ্ট হবে কুয়াশা কেটে।

জাহ্নবীর হাতে আরও একগুচ্ছ বলিউড সিনেমা রয়েছে। সে সব সামলে আবার নতুন চুক্তিতে সিনেমার কাজ হাতে নিয়ে নিয়েছেন জাহ্নবী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com