1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

১৯ বছরের সংসার জীবনের ইতি টানলেন অভিনেত্রী

  • আপডেট টাইম :: শনিবার, ১১ মার্চ, ২০২৩

বিনোদন ডেস্ক : শোবিজের ভক্তদের আরও একটি মন খারাপের খবর। সংসার ভেঙেছে আরও এক অভিনেত্রীর। এবার বিচ্ছেদ ঘোষণা করলেন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শুভাঙ্গী আত্রে। স্বামী পীযূষ পুরীর সঙ্গে ১৯ বছরের দাম্পত্য জীবনে ইতি টেনেছেন তিনি।

ভারতীয় জনপ্রিয় টিভি সিরিয়াল ‘অঙ্গুরী ভাবি’তে অভিনয় করা অভিনেত্রী সম্প্রতি জানিয়েছেন, প্রায় এক বছর ধরে তারা একসঙ্গে থাকছেন না। ২০০৩ সালে পীযূষের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শুভাঙ্গী। দুই বছর পর তাদের একটি কন্যাসন্তান হয়।

এ প্রসঙ্গে অভিনেত্রী শুভাঙ্গী বলেন,‘প্রায় এক বছর হয়ে গেল একসঙ্গে থাকতে পারছি না। পীযূষ আর আমি আমাদের বিয়ে বাঁচানোর জন্য যথাসাধ্য চেষ্টা করেছিলাম। পারস্পরিক শ্রদ্ধা, সাহচর্য, বিশ্বাস এবং বন্ধুত্বই মজবুত দাম্পত্যের ভিত্তি’, সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন শুভাঙ্গী।

তিনি আরও বলেন, ‘পরিস্থিতি এখনো কঠিন। আমার পরিবারই সবসময় অগ্রাধিকার পায়, আমরা সবাই চাই আমাদের চারপাশে আমাদের পরিবার থাকুক। কিন্তু কিছু ক্ষতি পূরণ করা যায় না। এতো বছরের সম্পর্ক যখন ভেঙে যায়, তখন সেটা আপনাকে মানসিক ও ইমোশনালি প্রভাবিত করতে বাধ্য। আমার ওপরও এর প্রভাব পড়েছিল, কিন্তু আমাদের এই পদক্ষেপ নিতে হয়েছিল এবং আমি এর সঙ্গে একমত হয়েছি। মানসিক স্থিতিশীলতা সবার আগে দরকার। আমি সবসময় বিশ্বাস করি যে প্রতিকূলতা আপনাকে শিক্ষা দেয়।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com