1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

শাহরুখপত্নী ট্রোলের শিকার

  • আপডেট টাইম :: রবিবার, ১২ মার্চ, ২০২৩

বিনোদন ডেস্ক : বলিউড বাদশাহ শাহরুখ খানের স্ত্রী, গৌরি খান। তবে গৌরি খান নিজেকে কখনোই শুধু সুপারস্টারের স্ত্রী পরিচয়ে বেঁধে রাখেননি। প্রযোজক, ফ্যাশন ডিজাইনার, ইন্টিরিয়র ডিজাইনার- এরকম স্বতন্ত্র পরিচয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

ইন্টেরিয়র ডিজাইনে নিজস্ব ব্র্যান্ডের মালিক গৌরি খান। বলিউড তারকাদের বাড়ির ইন্টেরিয়র ডিজাইন করে থাকেন তিনি।বান্দ্রার মেক্সিকান রেস্তোরাঁ থেকে গোয়ার হোটেল ও দিল্লির লাক্সরি বারকে নিজের ডিজাইনে সাজিয়েছেন গৌরি। পাশাপাশি ই-কমার্স সাইট টাটা ক্লিক লাক্সারির মাধ্যমে নিজের ব্র্যান্ড ‘গৌরি খান ডিজাইনস’র নানা প্রোডাক্ট বিক্রি করেন।

তবে এবার গৌরি খানের ডিজাইন করা দুটি প্রোডাক্ট ব্যাপক ট্রোলড হয়েছে সোশাল মিডিয়ায়। এর মধ্যে একটি হলো ডাস্টবিন আর অন্যটি ঝিনুকের ল্যাম্প শেড।

টাটা ক্লিক লাক্সারি ই-কমার্স সাইটে গৌরি খানের ডিজাইন করা একটি ডাস্টবিনের দাম নির্ধারণ করা হয়েছে ১৫ হাজার রুপি। আর ল্যাম্প শেডের দাম এক লাখ ৫৯ হাজার ৩০০ রুপি। জিনিসের এই উচ্চ দামের জন্য হাসির খোরাক হয়েছেন শাহরুখপত্নী গৌরি খান। তার অভিনব ডিজাইন করা জিনিসে সবারই নজর আটকায়। কিন্তু, আকাশছোঁয়া দামের জন্য গৌরি খানের প্রোডাক্ট সাধারণের নাগালের একেবারে বাইরে।

তার মধ্যে একটা ডাস্টবিনের দাম ১৫ হাজার রুপিটা একটু বেশি বারাবারি বলে মনে করছেন সাধারণ মানুষরা। গৌরির ডিজাইন করা বেডশিটের দাম ২০ হাজার রুপির বেশি। কার্পেটের মূল্য লাখ টাকার উপর। একটি সার্ভিং ট্রের দাম প্রায় ১৬ হাজার রুপি।

গৌরি খানের ডিজাইন করা প্রোডাক্টের দাম নিয়ে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করছেন নেটিজেনরা। এক নেটিজেন গৌরির ডিজাইন করা ডাস্টবিনকে খোঁচা দিয়ে লিখেছেন, ‘১৫ হাজার রুপির ডাস্টবিন? এর চেয়ে অনেক ভালো ডিজাইন ৩০ শতংশ কম দামে পাওয়া যাবে।’

 

গৌরির দেড় লাখ টাকার ল্যাম্প শেডের দামের প্রেক্ষিতে এক নেটবাসী কটাক্ষের সুরে লিখেছেন, ‘আমার মা ঝিনুকের তৈরি এই ল্যাম্প দেখে বলছে, এটার কেনার খরচ দিয়ে তো আন্দামান ঘুরে এসে সেখানকার ঝিনুকই ল্যাম্প সেডে আঠা দিয়ে লাগিয়ে দিতে পারি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com