1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

বিয়ের পিঁড়িতে বসছেন মৌ রহমান

  • আপডেট টাইম :: সোমবার, ১৩ মার্চ, ২০২৩

বিনোদন ডেস্ক : বর্তমান সময়ের মডেল ও অভিনেত্রী মৌ রহমান। এরই মধ্যে বেশ কয়েকটি মিউজিক ভিডিও, বিজ্ঞাপন ও ফ্যাশন ফটোশুটে অংশ নেন। এছাড়া নাটকেও কাজ করছেন তিনি। কাজের ব্যস্ততার মাঝেই জানালেন বিয়ের খবর।

মৌ রহমান ফেসবুক পোস্টে তার বিয়ের কথা জানান। সেখানে তিনি লিখেন, ‘আলহামদুল্লািহ; আলহামদুল্লািহ; আলহামদুল্লািহ। দীর্ঘদিনের পরিচয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছি।’

শুক্রবার অভিনেত্রী মৌ রহমানের নিজ বাসায় আংটি বদল হয়েছে। বরের নাম এখনই প্রকাশ করতে চাচ্ছেন না। তার বর দেশের জনপ্রিয় একজন তারকা। শোবিজের তারকার বিয়ে নিয়ে ভক্তদের বেশ আগ্রহ। সেই আগ্রহ থেকেই অনেকেই অভিনন্দন ও শুভ কামনা জানাচ্ছেন। আবার কারো মনে প্রশ্ন জাগছে জনপ্রিয় তারকা কে? এই বিষয়ে মৌ এর সঙ্গে যোগাযোগ করেও বরের নাম জানা যায়নি।

তিনি বলেন, সময় হলে বিস্তারিত জানাব। আপনারা সবাই তাকে চেনেন। খুব শিগগির নাম প্রকাশ্যে আনবো।

মৌ মূলত একজন ফ্যাশন ডিজাইনার। তবে শোবিজে নিজের জায়গা পোক্ত করার জন্যও কাজ করে যাচ্ছেন। মডেলিং নিয়ে ব্যস্ত থাকলেও অভিনয়ে নিয়মিত হতে চান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com