1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

ধূমপান করে সমালোচনার মুখে অনন্যা

  • আপডেট টাইম :: বুধবার, ১৫ মার্চ, ২০২৩

বিনোদন ডেস্ক : আগত অতিথিরা যে যার মতো ব্যস্ত। অনেকে আলাদা আলাদা গ্রুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছেন। তাদের মাঝে এক তরুণী দাঁড়িয়ে ধূমপান করছেন। এই তরুণী অন্য কেউ নন, বরং বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বেশ কিছু ছবিতে এমন রূপে দেখা গেছে এই অভিনেত্রী।

নিউজ১৮ এক প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবার (১৪ মার্চ) অনন্যার খালাত বোন অ্যালেনা পাণ্ডের গায়েহলুদের অনুষ্ঠান ছিল। সেখানে পরিবারসহ উপস্থিত হয়েছিলেন অনন্যা। সেই অনুষ্ঠানে ধূমপান করার সময়ে ক্যামেরাবন্দি হন এই নায়িকা।

বিয়ের অনুষ্ঠানে অনন্যাকে ধূমপান করতে দেখে তা ভালোভাবে গ্রহণ করেননি নেটিজেনরা। বরং তাকে নিয়ে কড়া সমালোচনা করছেন। অনেকে তাকে নিয়ে ট্রলও করছেন। একজন লিখেছেন— ‘অনন্যা ধূমপান করেন তা কখনো প্রত্যাশা করিনি।’

আরেকজন লিখেছেন, ‘অনন্যা দেখতে সুন্দর, তার ঠোঁট দুটোও চমৎকার। বিশ্বাস করতে পারছি না সে ধূমপায়ী।’ আরেকজন লিখেছেন, ‘সত্যিকার অর্থে আমি বিস্মিত! বাহ্যিকভাবে যা দেখা যায়, আসলে তা সত্যি নয়।’

২০১৯ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন অনন্যা পাণ্ডে। তারপর বেশ কিছু সিনেমায় দেখা গেছে তাকে। অনন্যা পাণ্ডে অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘লাইগার’। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন বিজয় দেবরকোন্ডা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com