1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

কিডনিতে সংক্রমণ নিয়ে হাসপাতালে অভিনেত্রী শিবাঙ্গী

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩

বিনোদন ডেস্ক : ভারতের জনপ্রিয় হিন্দি টেলিভিশন অভিনেত্রী শিবাঙ্গী জোশী অসুস্থ। বর্তমানে তার হাসপাতালে চিকিৎসা চলছে। কয়েকদিন আগে কিডনিতে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হন এই টেলি তারকা।

শিবাঙ্গীর চিকিৎসকরা জানিয়েছেন, চিকিৎসার ফলে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। আগের চেয়ে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন তিনি।

এদিকে নিজের অনুরাগীদের সঙ্গে সেই কথা ভাগ করে নিলেন ‘ইয়ে রিস্তা ক্যায়া কেহলতা হ্যায়’খ্যাত অভিনেত্রী শিবাঙ্গী জোশী।

উল্লেখ্য, শিবাঙ্গী জোশী ১৯৯৮ সালের ১৮ মে জন্মগ্রহণ করেন। ক্যারিয়ারের শুরুতেই তিনি হিন্দি টেলিভিশনে কাজ করেন। তিনি ২০১৩ সালে ‘খেলতি হ্যায় জিন্দেগি আঁখ মিচোলি’ সিনেমাতে অভিনয়ের মাধ্যমে আত্মপ্রকাশ করেন।

‘জোশী ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’তে তার দ্বৈত চরিত্রে অভিনয়ের জন্য নায়রা সিংহানিয়া গোয়েঙ্কা এবং সিরাত শেখাওয়াত গোয়েঙ্কা চরিত্রে অভিনয়ের জন্য ব্যাপক পরিচিতি লাভ করেন।

এ জন্য তিনি স্বর্ণ পুরস্কারসহ বেশ কয়েকটি পুরস্কার পেয়েছেন। শিবাঙ্গীর অন্যান্য উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘বেইন্তেহায় আয়াত হায়দার’ ও ‘বেগুসরাই’।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com