1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেহরানে আলি খামেনির জানাজা অনুষ্ঠিত, শেষ বিদায়ে মানুষের ঢল মানুষকে হত্যা করা সম্ভব, আদর্শকে নয়: ইরান প্যারাগুয়েকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি দেশব্যাপী ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা ১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

তৃতীয় সাক্ষাতে অনুরাগ আমাকে ধর্ষণ করেছে: পায়েল

  • আপডেট টাইম :: রবিবার, ১৯ মার্চ, ২০২৩

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলেন অভিনেত্রী পায়েল ঘোষ। ইনস্টাগ্রামে একটি পোস্ট করে এই গুরুতর অভিযোগ ফের সামনে আনেন পায়েল। দক্ষিণের ইন্ডাস্ট্রি সম্পর্কে নিজের অনুভূতি প্রকাশ করে অভিনেত্রী জানান, দক্ষিণে তিনি সম্মান পেয়েছেন আর বলিউডের পরিচালক তাকে ধর্ষণ করেছেন।

এর আগে পায়েলের এই অভিযোগ নিয়ে জল কম ঘোলা হয়নি বলিউডে। সেই পুরোনো অভিযোগ আবারও সামনে এনে নতুন করে আলোচনার জন্ম দিলেন পায়েল। নিজের পোস্টে এই অভিনেত্রী লেখেন, ‘আমি দক্ষিণের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা ও জনপ্রিয় পরিচালকদের সঙ্গে কাজ করেছি। কেউ আমাকে ছুঁয়ে দেখারও চেষ্টা করেননি। অন্যদিকে বলিউডে অনুরাগ কাশ্যপের সঙ্গে কখনো কাজ করিনি। কিন্তু তিনি আমাকে ধর্ষণ করেছেন। আমার সঙ্গে দেখা করার তৃতীয় দিনেই আমাকে ধর্ষণ করে। তা হলে বলুন, কেন আমি দক্ষিণী ইন্ডাস্ট্রির সুনাম করব না।’

এর আগে ২০২০ সালের ১৯ সেপ্টেম্বর টুইটারে এক পোস্ট দিয়ে অনুরাগের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছিলেন পায়েল। পাশাপাশি মুম্বাইয়ের ভারসোভা থানায় অনুরাগের বিরুদ্ধে ধর্ষণের মামলাও করেছিলেন পায়েল। ধর্ষণের ঘটনাটি ৬ বছর আগে ঘটেছে বলে জানিয়েছিলেন পায়েল।

অনুরাগের বিরুদ্ধে পুরোনো সেই গুরুতর অভিযোগ এবার আবারও সামনে আনলেন পায়েল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com