1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

গহনা হারানোর অভিযোগে ঐশ্বরিয়ার মামলা

  • আপডেট টাইম :: সোমবার, ২০ মার্চ, ২০২৩

বিনোদন ডেস্ক : গহনা হারানোর অভিযোগে মামলা দায়ের করেছেন রজনীকান্তের বড় মেয়ে ঐশ্বরিয়া রজনীকান্ত। সম্প্রতি চেন্নাইয়ের তেনামপেট থানায় মামলা দায়ের করেন এই নির্মাতা-গায়িকা।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, ঐশ্বরিয়া রজনীকান্ত তার চেন্নাইয়ের বাড়িতে লকারে নিজের গহনা রেখেছিলেন। ২০১৯ সালে বোনের বিয়েতে সর্বশেষ এসব গহনা ব্যবহার করেন তিনি। সম্প্রতি লকার খুলে দেখেন সেখান থেকে ৬০টি গহনা উধাও। এ তালিকায় তার বিয়ের গহনাও রয়েছে। হারিয়ে যাওয়া গহনাগুলো স্বর্ণ ও ডায়মন্ডের। যার বাজারমূল্য ৩ লাখ ৬০ হাজার রুপি (বাংলাদেশি মুদ্রায় ৪ লাখ ৬৫ হাজার টাকা)।

মামলায় ঐশ্বরিয়া অভিযোগ করেছেন, তিনি তার পরিচারিকা ঈশ্বরী, লক্ষ্মী ও ড্রাইভার ভেঙ্কটকে সন্দেহ করেন। কারণ তারা তার ওই বাড়িতে নিয়মিত যাতায়াত করতেন।

ইন্ডিয়ান পেনাল কোড ৩৮১ ধারায় মামলা করেছেন ঐশ্বরিয়া রজনীকান্ত। এ বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

ঐশ্বরিয়া রজনীকান্তের আরেক পরিচয় তিনি অভিনেতা ধানুশের প্রাক্তন স্ত্রী। সম্প্রতি ঐশ্বরিয়া রজনীকান্তের সঙ্গে ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন ধানুশ। ঐশ্বরিয়া রজনীকান্ত নির্মিত সিনেমাগুলো হলো—‘থ্রি’ (২০১২), ‘ভাই রাজা ভাই’ (২০১৫)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com