1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিবস্ত্র হয়ে ব্যস্ত রাস্তায় অভিনেত্রী…

  • আপডেট টাইম :: বুধবার, ২২ মার্চ, ২০২৩

বিনোদন ডেস্ক : মার্কিন অভিনেত্রী আমান্ডা বাইন্স। অভিনয় ক্যারিয়ারে অনেক জনপ্রিয় টিভি সিরিজ ও চলচ্চিত্র উপহার দিয়েছেন। কিন্তু সেই আমান্ডা বিবস্ত্র হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। সেলিব্রেটি গসিপ সাইট টিএমজেড ডটকম এ খবর প্রকাশ করেছে।

একজন প্রত্যক্ষদর্শী সংবাদমাধ্যমটিকে বলেন— ‘রোববার (১৯ মার্চ) সকালে লস অ্যাঞ্জেলেসের ডাউনটাউনের কাছে হাঁটতে দেখি আমান্ডা বাইন্সকে। এসময় তার পরনে কোনো কাপড় ছিল না। ওই সময়ে একটি গাড়ি দাঁড় করিয়ে ড্রাইভারকে বলেন, তিনি মানসিক হাসপাতাল থেকে আসছেন। এরপর পুলিশ ডাকা হলে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।’

পুলিশের একটি সূত্র বলেন, ‘নিকটস্থ থানায় নিয়ে যাওয়া হয় আমান্ডাকে। সেখানে একটি মেডিক্যাল টিম পরীক্ষা করে জানান, তাকে মানসিক হাসপাতালে রাখতে হবে।’

আমান্ডার ঘনিষ্ঠজন সংবাদমাধ্যমটিকে বলেন, ‘আমার সঙ্গে আমান্ডার কথা হয়েছে, সে এখন হাসপাতালে ভর্তি রয়েছেন। সেখানে আরো কয়েক দিন তাকে থাকতে হবে।’

আমান্ডা বাইপোলার ডিজঅর্ডারে আক্রান্ত। এর আগে এক প্রতিবেশীর ড্রাইভওয়েতে আগুন লাগিয়েছিলেন, নিজের কুকুরকে আগুনে ফেলে দিয়েছিলেন তিনি। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

শিশুশিল্পী হিসেবে অভিনয়ে হাতেখড়ি আমান্ডার। হলিউডে নব্বই দশকের অন্যতম চেনা মুখ তিনি। ‘হোয়াট আই লাইক অ্যাবাউট ইউ’, ‘হোয়াট আ গার্ল ওয়ান্টস’-এর মতো কাজ তার ঝুলিতে রয়েছে। কর্মজীবনের শুরুতে সাফল্য পেলেও পরে অবসাদ ও মাদকাসক্তির অন্ধকারে তলিয়ে যান এই অভিনেত্রী।

মানসিক অসুস্থতার কারণে ২০১৩ সাল থেকে ‘কনজারভেটরশিপ’-এর আওতায় নেওয়া হয় আমান্ডাকে। গত বছর শেষ হয় ‘কনজারভেটরশিপ’-এর মেয়াদ। কিন্তু গত কয়েক দিন ধরে ওষুধ খাচ্ছিলেন না আমান্ডা। যার ফলে এই বিপত্তি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com