1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

শাহরুখের প্রশংসা করায় বিপাকে পাকিস্তানি নায়িকা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩

বিনোদন ডেস্ক : পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ‘রইস’ সিনেমায় শাহরুখ খানের সঙ্গে অভিনয় করেন তিনি। সহ-শিল্পী হওয়ার পাশাপাশি ব্যক্তিগতভাবে শাহরুখকে খুব পছন্দ করেন মাহিরা। সম্প্রতি একটি অনুষ্ঠানে বলিউডে কাজের অভিজ্ঞতা শেয়ার করেন মাহিরা। এসময় শাহরুখ খানের ভূয়সী প্রশংসা করেন। কিন্তু এ নিয়ে বিপাকে পড়েছেন এই অভিনেত্রী।

শাহরুখ খানের প্রেমে পড়েছিলেন মাহিরা খান। তা উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, ‘শাহরুখ খান আমার নায়ক ছিলেন। আমি তার প্রেমে পড়েছিলাম এবং তার সঙ্গে কাজ করার কথা ভাবতাম। এটি আমার স্বপ্ন ছিল। কিন্তু এটা জানতাম না, এই স্বপ্ন একদিন পূরণ হবে।’

‘‘আমি যখন ইন্ডাস্ট্রিতে পা রাখি তখন অনেকে আমার নাক সার্জারি করার পরামর্শ দিয়েছেন। কিন্তু আমি ‘না’ বলেছি। এক সময় নাক সার্জারি করার বিষয়ে সিরিয়াস হয়ে পড়ি। ওই সময়ে একটি দৃশ্যের শুটিং করছিলাম। তখন শাহরুখ খান বলেন, দেখো এটি নাকের যুদ্ধ।’’ বলেন মাহিরা খান।

মাহিরার এসব বক্তব্য প্রকাশ্যে আসার পর তার বিরুদ্ধে টুইট করেন পাকিস্তানের সিনিয়র পিএমএলএন নেতা এবং সিনেটর ড. আফনান উল্ল্যাহ খান। তাতে তিনি লিখেন— ‘মাহিরা খানের মানসিক সমস্যা রয়েছে। তার লজ্জা নেই। মাহিরার চরিত্র নিয়ে একটি বই লেখা যাবে। টাকার জন্য তিনি ভারতীয় অভিনেতাদের প্রশংসায় ভাসিয়ে দিতে পারেন।’

এসব খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর অনুরাগীদের সমালোচনার মুখে পড়েছেন মাহিরা। যদিও এ ঘটনার পর মুখ খোলেননি মাহিরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com