1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

‘দ্য লিটল মারমেড’ সিনেমার ট্রেলারের একদিনে ১০৮ মিলিয়ন ভিউ

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩

বিনোদন ডেস্ক : ক্যালিফোর্নিয়ার বিখ্যাত চলচ্চিত্র প্রযোজনা সংস্থা ডিজনি পিকচারসের নতুন লাইভ অ্যাকশন সিনেমা ‘দ্য লিটল মারমেইড’ -এর ট্রেলার সম্প্রতি প্রকাশ্যে এসেছে। এটি প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে অর্থাৎ, একদিনে বিশ্বব্যাপী ১০৮ মিলিয়ন ভিউয়ের রেকর্ড গড়েছে। যা বর্তমানে একটি বিরল উদাহরণ হিসেবে মনে করা হচ্ছে।

ট্রেলারটি ১২ মার্চ একাডেমি পুরস্কার অনুষ্ঠানের সময় প্রিমিয়ার হয়েছিল। সে সময় তারকা হ্যালি বেইলি এবং মেলিসা ম্যাকার্থিকে উপস্থিত সবার সামনে পরিচয় করিয়ে দেওয়া হয়। বেইলি অভিনয় করেছেন এরিয়েলের চরিত্রে আর ম্যাকার্থি অভিনয় করেছেন ভিলেন উরসুলার চরিত্রে।

সিনেমাটিতে মারমেডের সমুদ্রে বিভিন্ন প্রাণীর সঙ্গে বসবাসের জীবন থেকে লোকালয়ে মানুষের সঙ্গে বসবাস করার ইচ্ছার কথা তুলে ধরা হয়েছে।

সিনেমটিতে নতুন চারটি মৌলিক গান সংযোজন করা হয়েছে। যা অতীতে কোনো লাইভ অ্যাককশন সিনেমায় ছিল না। এ সিনেমার সহ অভিনেতার চরিত্রে অভিনয় করেছেন জ্যাভিয়ের বারডেম, অ্যাকওয়াফিনা, জ্যাকব ট্রেম্বলে এবং জোনাহ হাউরকিং।

সিনেমাটি পরিচালনার দায়িত্ব পালন করছেন হলিউডের বিখ্যাত পরিচালক রব মার্শাল। সিনেমাটি চলতি বছরের ২৬ মে মুক্তি পাবে বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com