1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব

১৩ বছর আগের স্ক্যান্ডাল নিয়ে প্রভাকে আইনি নোটিশ

  • আপডেট টাইম :: রবিবার, ২৬ মার্চ, ২০২৩

বিনোদন ডেস্ক : আবারো আলোচনায় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। স্ক্যান্ডাল বিতর্ক নিয়ে তাকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন কুমিল্লার আইনজীবী জয়নাল আবেদীন মাযহারী।

স্ক্যান্ডালের বিষয়ে ভুল স্বীকার করে জনসম্মুখে ক্ষমা প্রার্থনা করে ভবিষ্যতে এমন কাজ করবেন না মর্মে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এই আইনজীবী।

৭ দিনের মধ্যে জবাব না দিলে ভাইরাল হওয়া স্ক্যান্ডালের কারণে গণউৎপাত, নৈতিক অবক্ষয় সৃষ্টির অভিযোগে মামলা দায়ের করারও ঘোষণা দেন ওই আইনজীবী।

বৃহস্পতিবার (২৩ মার্চ) ডাক বিভাগের রেজিস্ট্রি ৫১৪ নম্বর রশিদের মাধ্যমে প্রাপ্তি স্বীকারপত্রসহ প্রভার রাজধানী গুলশানের বাসার ঠিকানায় লিগ্যাল নোটিশ পাঠানো হয়।

লিগ্যাল নোটিশ পাঠানো জয়নাল আবেদীন মাযহারী কুমিল্লা শহরের বাসিন্দা। তিনি বাংলাদেশ সুপ্রীম কোর্ট এবং কুমিল্লা জজকোর্টের আইনজীবী।

লিগ্যাল নোটিশ গ্রহীতার কিছু কর্মকাণ্ডকে ধর্ম এবং প্রচলিত আইনের সঙ্গে সাংঘর্ষিক এবং তরুণ প্রজন্মকে গণউৎপাত হেতু বিপথগামী করবে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

জয়নাল আবেদীন বলেন, আমি একজন আইনজীবী হিসেবে সমাজের নৈতিক অবক্ষয় সৃষ্টির আশঙ্কা করছি। তার (প্রভার) এমন বিবাহবহির্ভূত শারীরিক সম্পর্কে প্রলুব্ধ হয়ে সমাজের নারী-পুরুষ এমন বেআইনি কাজে লিপ্ত হতে পারে। তাই অভিনেত্রী প্রভাকে আমার এ নোটিশ দেওয়া। তিনি যদি নোটিশ পাওয়ার ৭ দিনের মধ্যে জবাব না দেন এবং জনসম্মুখে ক্ষমা প্রার্থনা না করেন, তবে দেশের প্রচলিত আইনের ধারা অনুযায়ী তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

এ বিষয়ে সাদিয়া জাহান প্রভার মন্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার কল করলে সেটি বন্ধ পাওয়া যায়।

উল্লেখ্য ২০১০ সালে রাজিব হাসানের সঙ্গে বাগদান হয় সাদিয়া জাহান প্রভার। কিন্তু এক পর্যায়ে অভিনেতা অপূর্বকে বিয়ে করেন তিনি। বিয়ের পর রাজিবের সঙ্গে প্রভার ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিকমাধ্যমে। ২০১০ সালের ভিডিওকে কেন্দ্র করে ১৩ বছর পর এই অভিনেত্রীকে লিগ্যাল নোটিশ পাঠানো হলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com