1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

পুত্রসন্তানের মা হলেন চিত্রনায়িকা মাহি

  • আপডেট টাইম :: বুধবার, ২৯ মার্চ, ২০২৩

বিনোদন ডেস্ক : পুত্রসন্তানের মা হলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। মঙ্গলবার (২৮ মার্চ) দিনগত রাতে বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন মাহিয়া মাহির স্বামী রাকিব সরকার।

তিনি বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যায় মাহির শারীরিক অবস্থা কিছুটা খারাপ হয়। পরে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক অস্ত্রোপচার (সিজার) করার পরামর্শ দেন। এরপর অস্ত্রোপচারের মাধ্যমে রাত ১১টা ২০ মিনিটে ফুটফুটে এক পুত্রসন্তানের জন্ম দেন মাহি। মা ও ছেলে দুজনেই সুস্থ আছেন। সবার কাছে দোয়া চাই আমাদের ছেলের জন্য।’

গত ১২ সেপ্টেম্বর মাহিয়া মাহি ফেসবুক স্ট্যাটাসে জানান, মা হতে চলেছেন তিনি। মা হওয়ার খবরটি যখন জানান, তখন মাহি দুই মাসের অন্তঃসত্ত্বা।

২০২১ সালের সেপ্টেম্বরে গাজীপুরের ব‍্যবসায়ী কামরুজ্জামান সরকার রকিবের সঙ্গে ঘর বাঁধেন মাহি। সেই বিয়ের খবর জানিয়ে ছিলেন ফেসবুকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com