1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

৪ বছর পর মামলা থেকে অব্যাহতি পেলেন সালমান

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩

বিনোদন ডেস্ক : সাংবাদিকের দায়ের করা মামলা থেকে অব্যাহতি পেলেন বলিউড অভিনেতা সালমান খান ও তার ব্যক্তিগত নিরাপত্তারক্ষী নওয়াজ শেখ। বৃহস্পতিবার (৩০ মার্চ) বম্বে হাইকোর্টের বিচারপতি ভারতী ডাংগ্রের একক বেঞ্চ এ মামলা খারিজ করে দেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।

২০১৯ সালে সাংবাদিক আশোক পাণ্ডে ও তার ক্যামেরাম্যান সালমান খানের সাইকেল তোলার দৃশ্য ক্যামেরাবন্দি করছিলেন। সেই মুহূর্তে তাদের বাধা দেন সালমানের দেহরক্ষী। সাংবাদিকের দাবি, তাদের শুধু বাধা দেওয়া হযনি, মারধর করা হয়েছে। এই ঘটনার পর ডিএন নগর পুলিশে অভিযোগ জানাতে যান অশোক। কিন্তু সেখানে তার অভিযোগ গ্রহণ করা হয় না। এরপর ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে এ অভিনেতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে অভিযোগ দায়ের করেন।

গত এপ্রিলে মামলাটি হাইকোর্টে ওঠে। তারপর থেকে দফায় দফায় শুনানি চলে। বিচারপতি ভারতী ডাংগ্রের একক বেঞ্চে মামলার শুনানি চলে। এবার সেই মামলার রায় হলো।

এ মামলার রায়ে বলা হয়েছে, অভিনেতা বা আইনজীবী, বিচারপতি বা অন্য কেউ— প্রত্যেকের ব্যক্তিগত জীবন রয়েছে। ম্যাজিস্ট্রেট আদালত থেকে যে ভিত্তিতে ফৌজদারি কার্যবিধি শুরু করার নির্দেশ দেওয়া হয়েছিল, সেখানে বেশ কয়েকটি পদ্ধতি ঠিকভাবে অনুসরণ করা হয়নি। তার মধ্যে পুলিশি তদন্ত রয়েছে। পুলিশি তদন্ত ছাড়াই বয়ানের ভিত্তিতে আইপিসির ৫০৪ ও ৫০৬ ধারায় সালমান ও তার নিরাপত্তারক্ষীকে অভিযুক্ত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com