1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আইপিএলের মঞ্চ মাতালেন রাশ্মিকা

  • আপডেট টাইম :: শনিবার, ১ এপ্রিল, ২০২৩

বিনোদন ডেস্ক : আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে এবার মঞ্চ মাতালেন ভারতের ‘জাতীয় ক্রাশ’ খ্যাত অভিনেত্রী রাশ্মিকা মান্দানা। যে গানের সঙ্গে নেচে তিনি ভক্তদের মুগ্ধ করেছেন সে গানটি সম্পর্কে এবার জেনে নেওয়া যাক।

গানটি অস্কারের মঞ্চে ঝড় তুলেছিল। জিতে নিয়েছিল চলচ্চিত্র দুনিয়ার শ্রেষ্ঠ পুরস্কার। ঠিকই ধরতে পেরেছেন- ‘আরআরআর’ সিনেমার ‘নাটু নাটু’ গান জিতে নিয়েছিল অস্কার।

এবার আইপিএলের উদ্বোধনী মঞ্চ মাতিয়ে দিল সেই ‘নাটু নাটু’ গান। অস্কারজয়ী গানের ছন্দে নাচলেন অভিনেত্রী রাশ্মিকা মান্দানা। উদ্বেলিত হয়ে উঠল আহমেদাবাদের নবনির্মিত নরেন্দ্র মোদি স্টেডিয়ামের জনতা।

তবে রাশ্মিকা শুধু ‘নাটু নাটু’তেই থামেননি। নিজের অভিনীত সুপারহিট ‘পুষ্পা’ সিনেমার স্বামী, শ্রীবল্লি গানেও নাচলেন। উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করলেন তামান্না ভাটিয়াও। তিনি নাচলেন ‘জয় প্রিয়’ ও ‘টম টম’ গানে।

jagonews24

তিন বছর পর আইপিএল ফিরছে পুরনো ফর্ম্যাটে। হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে খেলবে দশ দল। করোনা আতঙ্কে যে পদ্ধতি স্থগিত রাখতে বাধ্য হয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে করোনার অভিশাপ কাটিয়ে ফের আইপিএল যেন নতুন করে প্রাণ পেল। আর সেই মুহূর্ত চিরস্মরণীয় করে রাখতে ভারতীয় ক্রিকেট বোর্ড চেষ্টার কমতি রাখেনি। উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যমণি হয়ে হাজির হলেন অরিজিৎ সিং। আর বাঙালি গায়কের সুরে উদ্বেলিত হলো আহমেদাবাদে নবনির্মিত নরেন্দ্র মোদি স্টেডিয়াম।

ক্রিকেটীয় দ্বৈরথ শুরু হওয়ার আগে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রচারের আলো কাড়লেন অরিজিৎ সিং। যার পরিচয় দিতে গিয়ে সঞ্চালিকা মন্দিরা বেদি বললেন, ‘ভয়েস অফ লাভ’। ভালোবাসার কণ্ঠস্বর। অরিজিৎ মঞ্চে উঠলেন। পিয়ানো বাজিয়ে গান শুরু করলেন। আলিয়া ভাটের ‘রাজি’ সিনেমার গান, ‘অ্যায় বতন মেরি বতন’।

তারপর একে একে ‘লেহরা দো’, ব্রহ্মাস্ত্র-র ‘ইশক হ্যায় তেরা কেসরিয়‘, অ্যায় দিল হ্যায় মুশকিলের ‘চন্না মেরেয়া মেরেয়া’। গানের তালে উদ্বেলিত হয়ে উঠল কানায় কানায় ভরা গ্যালারি। অরিজিৎ গেয়ে চললেন, ‘রে ফকিরা মান জ ‘, কবীর সিংহ সিনেমার ‘বাতে দিলকি নজরো নে কী’।

jagonews24

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com