1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মুক্তির আগেই প্রভাসের সিনেমার আয় শতকোটির বেশি

  • আপডেট টাইম :: সোমবার, ৩ এপ্রিল, ২০২৩

বিনোদন ডেস্ক : ‘ইয়ং রেবেল’ হিসেবে পরিচিত তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা প্রভাস। ‘বাহুবলি’ সিনেমার মাধ্যমে বিশেষ খ্যাতি লাভ করেন। তারপর থেকে প্রভাস মানেই বিশেষ কিছু। প্রভাস অভিনীত নতুন সিনেমা ‘সালার’। চলতি বছরের ২৮ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

সিনেমাটির মহরত অনুষ্ঠিত হওয়ার পরই দর্শকদের মাঝে তৈরি হয় উন্মাদনা। সময়ের সঙ্গে যা অনেক জোরালো হয়েছে। সিনেমাটি মুক্তি না পাওয়ায় গত বছর প্রভাসের এক ভক্ত আত্মহত্যার হুমকি পর্যন্ত দিয়েছিল। ‘সালার’ সিনেমা নিয়ে উন্মাদনা কেবল দর্শকের মাঝেই নয়, তা গড়িয়েছে বক্স অফিসেও। সিনেমাটি মুক্তির আগেই আয় করেছে শতকোটি টাকার বেশি।

বক্স অফিস ইন্ডিয়া জানিয়েছে, ‘সালার’ সিনেমার ওভারসিজ রাইটস ৯০ কোটি রুপিতে (বাংলাদেশি মুদ্রায় ১১৭ কোটি টাকার বেশি) বিক্রি হয়েছে। এ পর্যন্ত ভারতীয় সিনেমার সবচেয়ে বেশি ওভারসিজ রাইটস এটি। এর মাধ্যমে সালার সিনেমা অতীতের সব রেকর্ড ভেঙে দিলো।

ইন্ডিয়া টিভি ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, তেলেগু ইন্ডাস্ট্রিতে ওভারসিজ রাইটসে সবচেয়ে বেশি আয় করা সিনেমা ছিল প্রভাস অভিনীত ‘বাহুবলি টু’। এর আয় ছিল ৭০ কোটি রুপি। ৬৮ কোটি রুপি নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিল ‘ট্রিপল আর’। ৪২ কোটি রুপি নিয়ে তৃতীয় অবস্থানে ছিল ‘সাহো’।

অ্যাকশন-থ্রিলার ঘরানার ‘সালার’ সিনেমায় প্রভাসের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন শ্রুতি হাসান। এছাড়াও অভিনয় করছেন পৃথ্বিরাজ, জগপথ বাবু, ঈশ্বরী রাও প্রমুখ। এটি পরিচালনা করছেন ‘কেজিএফ’খ্যাত নির্মাতা প্রশান্ত নীল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com