1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব

৬৫ বছরের পুরোনো শাড়িতে নজর কাড়লেন প্রিয়াঙ্কা

  • আপডেট টাইম :: সোমবার, ৩ এপ্রিল, ২০২৩

বিনোদন ডেস্ক : ভারতীয় ধনকুবের শিল্পপতি রিলায়েন্স গোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানি। শুক্রবার (১ এপ্রিল) তার আমন্ত্রণে এক ছাদের নিচে হাজির হয়েছিলেন বলিউডের একঝাঁক তারকা। স্বামী নিক জোনাসকে সঙ্গে নিয়ে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়াও।

আম্বানির পার্টি সেরে প্রিয়াঙ্কা চোপড়া আর তার স্বামী নিক জোনাস রাস্তায় বেরিয়ে যান। সেখানে একটি অটোরিক্সায় উঠতেও দেখা যায় তাকে। প্রিয়াঙ্কার রঙিন পোশাকে ঝলমল করে উঠে রাতের মুম্বাই। মূলত, প্রিয়াঙ্কার পরনের এই পোশাক আলাদাভাবে নজর কেড়েছে। নেটদুনিয়ায় চলছে আলোচনা। তবে প্রিয়াঙ্কা তার এই পোশাক নিয়ে নতুন কিছু তথ্য জানিয়ে আলোচনার আগুনে ঘি ঢেলেছেন।

ইনস্টাগ্রাম পোস্টে প্রিয়াঙ্কা জানান, তার পরনের পোশাকটি ৬৫ বছরের পুরোনো শাড়ি দিয়ে তৈরি করা। এ অভিনেত্রীর ভাষায়— ‘চমৎকার এই আউটফিট তৈরিতে ৬৫ বছরের পুরোনো একটি বেনারসি শাড়ি ব্যবহার করা হয়েছে। খাদি সিল্কের ওপর রূপার সুতা এবং গোল্ড ইলেকট্রুপ্লাটিং ব্যবহার করে তৈরি করা হয়েছে।’

ওয়েস্টার্ন ও দেশীয় লুকের সমন্বয়ে পোশাকটি ডিজাইন করেছেন অমিত। মনের মতো আউটফিটটি তৈরি করে দেওয়ার জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন প্রিয়াঙ্কা।

বর্তমানে প্রিয়াঙ্কার হাতে বেশ কিছু কাজ রয়েছে। এর মধ্যে রয়েছে ‘লাভ এগেন’, ‘সিটাডেল’-এর মতো আন্তর্জাতিক সিরিজের কাজ। ‘সিটাডেল’ সিরিজটি প্রাইম ভিডিওতে মুক্তি পেতে যাচ্ছে। এ সিরিজ পরিচালনা করেছেন প্যাট্রিক মরগ্যান। প্রিয়াঙ্কা ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন রিচার্ড ম্যাডেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com