1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নায়িকা ববির গল্পে ‘মাস্টারমাইন্ড’

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩

বিনোদন ডেস্ক : বর্তমান সময়ের চলচ্চিত্র নায়িকা হিসেবে পরিচিত ইয়ামিন হক ববি। তবে এবার তার গল্পে নির্মাণ করা হচ্ছে ‘মাস্টারমাইন্ড’ নামের সিনেমা। সিনেমাটি নির্মাণ করছেন সৈকত নাসির।

ববি জানান, এই সিনেমার গল্প ও কনসেপ্ট তার নিজের। করোনাকালে ঘরবন্দি থেকে কিছু গল্প ও কনসেপ্ট তৈরি করেছিলেন ববি। এরমধ্যে বাবা-মেয়ে আর স্বামী-স্ত্রীর থ্রিলিং কিছু ঘটনা নিয়ে গল্প সাজিয়েছেন এই নায়িকা। গল্পটা তার দেখা নয়, ইমাজিনেশন থেকে সৃষ্টি। সেই গল্পের সূত্র ধরে চিত্রনাট্য করছেন আবদুল্লাহ জহির বাবু।

কর্পোরেট কালচার এবং আন্ডারওয়ার্ল্ড নিয়েই এই সিনেমার গল্প। গল্পটা নায়িকার হলেও, সিনেমাটি তাকে ঘিরে একদমই নয় বলে জানান ববি।

নির্মাতা নাসির জানান, ‘মাস্টারমাইন্ড’ পুরোপুরি অ্যাকশন থ্রিলার গল্প। শুটিং প্ল্যান দুবাই, রামুজি ফিল্ম সিটি এবং বাংলাদেশ।

নায়িকা ববি সিনেমায় প্রথমবার গল্প দিলেও এর আগে টেলিছবির গল্প দিয়েছেন তিনি। ২০১০ সালে ‘খোঁজ দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন ববি। অল্প সময়ের মধ্যেই চলচ্চিত্রে নিজের জায়গা তৈরি করে নেন তিনি। সম্প্রতি ‘পাপ পুণ্য’ ও ‘এবার তোরা মানুষ হ’ নামে দুটি সিনেমার শুটিং শেষ করেছেন ববি। তা ছাড়া ‘ময়ূরাক্ষী’ নামে আরেকটি সিনেমার কাজও প্রায় শেষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com