1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ভয়ঙ্কর রকমের ভালোবাসা দরকার মাহির

  • আপডেট টাইম :: শনিবার, ৮ এপ্রিল, ২০২৩

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি। কিছু দিন আগে পুত্রসন্তানের মা হয়েছেন এই অভিনেত্রী। মাঝে মধ্যে স্বামী-সন্তানকে নিয়ে ফেসবুকে নানা অনুভূতি ব্যক্ত করে স্ট্যাটাস দিতে দেখা যায় তাকে। এবার ফেসবুকে খোলা চিঠি লিখলেন মাহি।

খোলা চিঠি হওয়ায় নির্দিষ্ট করে কারো নাম উল্লেখ করা নেই। চিঠির শুরুতে এ অভিনেত্রী লিখেন, ‘এই যেমন ধরো আমার মাথা ব্যথা করছে অথবা জ্বর, ঠান্ডা, নইলে খুব টায়ার্ড লাগছে। এই সমস্ত জিনিস কারো সাথে শেয়ার করতেও আমার ভীষণ আনইজি লাগে। আমি কোনো কারণে দুর্বল এটা প্রকাশ করাটা খুব লজ্জাজনক বলে মনে হয় আমার, তা তো তুমি জানই।’

‘কিন্তু আজকে তোমাকে জড়ায় ধরে খুব বলতে ইচ্ছা হচ্ছে— আমার না শরীরটা খুব খারাপ লাগছে, খুব কান্না পাচ্ছে, একবার পা ব্যথা তো আবার কোমর ব্যথা, ঠিক কি যে সমস্যা সেটাও বুঝতে পারছি না।’ লিখেন মাহি।

মাহির ভয়ংকর রকমের ভালোবাসা প্রয়োজন বলে জানান মাহি। তা উল্লেখ এই অভিনেত্রী লিখেন, ‘শুধু এইটুক বুঝতে পারছি আমার ভীষণ, ভয়ংকর রকমের এক ড্রাম ভালোবাসা দরকার। যে ভালোবাসা আমাকে কিচ্ছা শুনাতে শুনাতে ঘুম পাড়াবে, মাথায় হাত বুলিয়ে দেবে, আমার ব্যথাগুলো সেও অনুভব করবে।’

২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় পা রাখেন মাহিয়া মাহি। পরবর্তীতে ‘অগ্নি’, ‘কী দারুণ দেখতে’, ‘দবির সাহেবের সংসার’, ‘অনেক সাধের ময়না’, ‘ঢাকা অ্যাটাক’সহ বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেন। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘যাও পাখি বলো তারে’। গত বছর মুক্তি পায় এটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com