1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দীর্ঘ ১৮ বছরের সংসারের ইতি টানলেন অভিনেত্রী

  • আপডেট টাইম :: শনিবার, ৮ এপ্রিল, ২০২৩

বিনোদন ডেস্ক : আবারও সংবাদ শিরোনামে উঠে এসেছেন টেলিভিশন অভিনেত্রী শুভাঙ্গী আত্রে। তার ১৮ বছরের দাম্পত্য ভাঙার খবর নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা চলছে। এরই মধ্যে ইনস্টাগ্রামে একেবারে বোল্ড লুকে ধরা দিলেন সুন্দরী শুভাঙ্গী। সাহসী ভঙ্গিতে হাসি মুখে পছন্দের অভিনেত্রীকে মুগ্ধ হয়েছেন ভক্তরা। ভারতীয় এ অভিনেত্রীর ছবিটি নেটমাধ্যমে বেশ ছড়িয়ে পড়েছে।

শুভাঙ্গী অভিনেত্রী ‘ভাবীজি ঘর পর হ্যায়’ ধারাবাহিকের ‘অঙ্গুরী ভাবী’চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেছিলেন। শিল্পা শিন্ডের পরে সারল্য মাখা এই চরিত্রটিকে একটা আলাদা জায়গাতেই নিয়ে গিয়েছিলেন শুভাঙ্গী। ফলে তিনি যেন একেবারে ঘরের মেয়ে হয়ে উঠেছিলেন। বলা যায়, ‘অঙ্গুরী ভাবী’-র চরিত্রটা তাকে একটা আলাদাই পরিচিতি দিয়েছে।

তবে পেশাগত জীবনে সাফল্য থাকলেও শুভাঙ্গীর ব্যক্তিগত জীবনে ঝড় উঠেছে। ভেঙেছে ১৮ বছরের সংসার। এমনকী, গত এক বছর ধরে স্বামী পীযূষের থেকে আলাদা থাকছিলেন বলেও জানিয়েছেন শুভাঙ্গী নিজেই।

এক সাক্ষাৎকারে তিনি বলেন যে, ‘আমি আর পীযূষ এই সম্পর্কটাকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিলাম। কিন্তু পারলাম না। আমরা বিগত ১ বছর ধরে এক ছাদের তলায় থাকছি না। আসলে যে কোনো বিয়ে বা সম্পর্কে শ্রদ্ধা, ভালোবাসা, বিশ্বাস, বন্ধুত্ব থাকাটা অত্যন্ত জরুরি। প্রতিটি উপায়ে সম্ভাব্য সব কিছু চেষ্টা করার পরেই আমরা একে অপরের থেকে আলাদা হওয়ার এই সিদ্ধান্ত নিয়েছি।’

উল্লেখ্য, ২০০৩ সালে ইনদওরে পেশায় ডিজিটাল মার্কেটিংয়ের কর্মী পীযূষের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন শুভাঙ্গী। তাদের একটি কন্যাসন্তানও রয়েছে। তবে ১৮ বছরের সম্পর্ক ভেঙে যাওয়ার খবর প্রকাশ্যে আসার পরেই ইনস্টাগ্রামে একটি কালো শাড়ি পরা ছবি পোস্ট করেছিলেন শুভাঙ্গী। কালো শাড়ির সঙ্গে স্লিভলেস ব্লাউজ আর খোলা চুলে রজনীগন্ধা হাতে ক্যামেরাবন্দি হয়েছেন শুভাঙ্গী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com