1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

অস্বস্তিকর-মজার গল্প বলবেন নিলয়-মাহি

  • আপডেট টাইম :: রবিবার, ৯ এপ্রিল, ২০২৩

বিনোদন ডেস্ক : অনেক শখ আর স্বপ্ন নিয়ে বিয়ে করেন নিলয় আলমগীর ও সামিরা খান মাহি। কিন্তু ঘরে ফিরে একান্ত সময় কাটানো নিয়ে নানা জটিলতায় পড়েন তারা। কারণ, ছোট্ট একটি ঘর ভাড়া নিয়ে বসবাস করে নিলয়ের পরিবার। বাবা-মা ও বোনের সঙ্গে নতুন সদস্য হিসেবে যুক্ত হয়েছেন মাহি।

এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘স্বপ্নের বাসর’। এটি নির্মাণ করেছেন মুহাম্মদ মিফতাহ আনান।

নির্মাতা জানান, ঢাকা শহরের একজন সিএনজি চালকের সংসার জীবনের গল্প এটি। বিয়ের পর তার সংসার জীবনের বিভিন্ন সমস্যা ফুটে উঠেছে এই নাটকে।

নিলয় আলমগীর বলেন, ‘গল্পটা বেশ মজার এবং এমন ঘটনার বাস্তবতা প্রচুর। বিশেষ করে নিম্নবিত্ত পরিবারে, যারা ছোট ঘরে অনেক সদস্য মিলে বসবাস করে, তাদের জন্য এমন ঘটনা নিয়মিত। সেই অস্বস্তিকর-মজার গল্পগুলো এক করার চেষ্টা করেছি আমরা। আশা করছি, নাটকটি দেখে দর্শকরা আনন্দ পাবেন।’

সিএনজি চালক সালাউদ্দিনের চরিত্রে অভিনয় করেছেন নিলয় আলমগীর। আর সামিরা খান মাহি অভিনয় করেছেন জেসমিন চরিত্রে। নাটকটির অন্যতম প্রধান  চরিত্রে অভিনয় করেছেন মনিরা মিঠু।

প্রযোজক এসকে সাহেদ আলী জানান, ঈদুল ফিতরে সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে নাটকিটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com