1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

শ্রাবন্তীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

  • আপডেট টাইম :: রবিবার, ৯ এপ্রিল, ২০২৩

বিনোদন ডেস্ক : ফের বিপাকে টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। তবে এবার বৈবাহিক জীবন নিয়ে নয়, বরং নিজের মালিকানাধীন জিম নিয়ে বিপাকে পড়লেন এই অভিনেত্রী। প্রতারণার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

ভারতীয় সংবাদমাধ্যম টিভি নাইটের খবরে বলা হয়েছে, বছর দুয়েক আগে মধ্যগ্রামের এক শপিংমলে পার্টনারশিপে একটি জিম খুলেছিলেন শ্রাবন্তী। এবার সেই জিম নিয়ে ঝামেলা গড়িয়েছে থানা পর্যন্ত। শ্রাবন্তীর বিরুদ্ধে অভিযোগ, জিম ট্রেনিংয়ের নামে টাকা তুলে জিম বন্ধ করে দিয়েছেন তিনি। যার ফলে বিপাকে পড়েছেন জিম-ট্রেনিরা।

হাজার হাজার টাকা দিয়ে ওই জিমে ভর্তি হলেও এখন সেই জিমে তালা ঝুলছে। চলতি বছরের শুরুর দিকে ওই জিমের পক্ষ থেকে একটি বিজ্ঞাপন দেওয়া হয়। যেখানে বলা হয়, বছরে ১৮ হাজার রুপির একবারে সাড়ে সাত হাজার রুপি দিয়ে জিমে ভর্তি হওয়া হবে। এ লোভনীয় অফার পেয়ে অনেকেই সেই জিমে ভর্তি হন। কিন্তু অভিযোগকারীদের দাবি, ভর্তি হওয়ার পরেই নাকি তাদের বলা হয়, চার হাজার রুপির বিনিময়ে ব্যক্তিগত ট্রেনার রাখতে হবে। এরই পাশাপাশি হঠাৎ করেই দোল-হোলির জন্য বন্ধ করে দেওয়া হয় শ্রাবন্তীর এ জিম।

মধ্যমগ্রাম থানায় জিমের মালিকদের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছেন ভুক্তভোগীরা। অভিযোগপত্রে তারা বলেন, ‘পুরো বছরের জন্য আমরা জিম প্যাকেজের টাকা দিয়ে দিয়েছি। কিন্তু এখনও পর্যন্ত তা খোলার কোনো লক্ষণ দেখছি না। আমরা আমাদের টাকা ফেরত চাই। আমাদের অনুরোধ আপনারা যদি দয়া করে এ ব্যাপারে অনুসন্ধান করে উপযুক্ত ব্যবস্থা নেন, তবে ভালো হয়।’

এদিকে এ প্রসঙ্গে টিভি নাইনকে দেওয়া সাক্ষাৎকারে শ্রাবন্তী বলেন, ‘প্রায় ৬ মাস ধরে এই জিমের সঙ্গে যোগাযোগ নেই আমার। কাজ নিয়ে খুবই ব্যস্ত। যারা নাম নথিভুক্ত করেছেন তারা নিশ্চয়ই সময় মতো সবকিছু পেয়ে যাবেন। নিশ্চয়ই কোনো কারণ আছে। তার জন্যই জিমটা বন্ধ করা হয়েছে। আমি এতটাই আমার কাজ নিয়ে ব্যস্ত যে, ও দিকে সময় দিতে পারছি না।’ শ্রাবন্তীর কথায় এপ্রিল মাসের মধ্য়েই সমস্যার সমাধান হয়ে যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com