1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

‘চুমু খেয়ে নাগা আমাকে সরি বলেছিল’

  • আপডেট টাইম :: সোমবার, ১০ এপ্রিল, ২০২৩

বিনোদন ডেস্ক : কল্যাণ কৃষ্ণা পরিচালিত তামিল ভাষার সিনেমা ‘সোগাড়ে চিন্নি নয়না’। ২০১৬ সালে মুক্তি পায় এটি। দীর্ঘ দিন পর ‘বাঙ্গাররাজু’ নামে এ সিনেমার সিক্যুয়েল নির্মিত হয়। সিনেমাটিতে নাগা চৈতন্যর সহশিল্পী হিসেবে অভিনয় করেন দক্ষা নাগরকার। গত বছরের ১৪ জানুয়ারি মুক্তি পায় এটি।

‘বাঙ্গাররাজু’ সিনেমায় দক্ষা-নাগা চৈতন্যর একটি চুম্বন দৃশ্য রয়েছে। এ দৃশ্যের শুটিং করতে গিয়ে অন্যরকম এক নাগা চৈতন্যকে আবিষ্কার করেন দক্ষা।

নাগা চৈতন্যর প্রশংসা করে দক্ষা বলেন— ‘‘বাঙ্গাররাজু’ সিনেমায় নাগা চৈতন্যর সঙ্গে অভিনয় করেছি। সিনেমাটিতে আমাদের দুজনের একটি চুম্বন দৃশ্য রয়েছে। একজন নারীকে কতটা শ্রদ্ধা করতে হয় তা আমি তার মধ্যে দেখেছি। চুম্বন দৃশ্যের শট শেষ হওয়ার পর নাগা আমাকে সরি বলেছে। আসলে এটি একটি দৃশ্য ছিল। এজন্য সরি বলারও প্রয়োজন ছিল না। নাগা চৈতন্য কতটা ভদ্রলোক তা বোঝার জন্য এই একটি ঘটনাই যথেষ্ট।’’

সিনেমাটির কেন্দ্রীয় পুরুষ চরিত্রে অভিনয় করেন নাগার্জুনা আক্কিনেনি ও নাগা চৈতন্য। কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেন রম্যা কৃষ্ণান ও কৃতি শেঠি। ২৫ কোটি রুপি বাজেটের এ সিনেমা আয় করে ৬৬ কোটি রুপি।

ব্যক্তিগত জীবনে অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন নাগা। চার বছরের এই দাম্পত্য জীবনের ইতি টেনেছেন তারা।

বেশ কয়েক মাস ধরে শোনা যাচ্ছে, ‘মেজর’খ্যাত অভিনেত্রী শোবিতা ঢুলিপালার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন এই অভিনেতা। কয়েক দিন আগে কথিত এই প্রেমিকার সঙ্গে তোলা নাগার একটি ছবি অন্তর্জালে ভাইরাল হয়। তারপর আরো জোরালো হয়েছে এ জুটির প্রেমের গুঞ্জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com