1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

অদ্ভুত পোশাকে চমকে দিলেন নোরা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩

বিনোদন ডেস্ক : নোরা ফাতেহি মানেই খোলামেলা রূপে উদ্দাম নৃত্যের চমক। কিন্তু এবার অন্যরকম সাজে তার ভক্ত-অনুরাগীদের চমকে দিয়েছেন। সম্প্রতি নোরা যে পোশাক পরেছেন তা বাতাস ভরা বালিশ, না সাবানের ফেনা-এ নিয়ে চলছে বিভিন্নমুখি আলোচনা। সম্প্রতি এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নোরার উপস্থিতি হাসির খোরাক হয়ে দাঁড়িয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমজুড়ে তুমুল আলোচনা চলছে- এ আবার কী পোশাক! কী উদ্ভট দেখাচ্ছে নোরাকে! নোরা কী পরেছিলেন তা নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠছে। ভাইরাল ভিডিওতে নোরার মুখ ছাড়া কিছুই চোখে পড়ার উপায় নেই। ফ্রেমজুড়ে নোরার ধবধবে সাদা পোশাক। বিশাল দুই হাতাওয়ালা গাউনে নোরাই যেন ঢাকা পড়ে গিয়েছেন!

jagonews24

গলাবন্ধ গাউনের গলা থেকে বুক পর্যন্ত রূপালি কাজ। তার পরই বিস্ফোরণের মতো বেরিয়ে এসেছে দুটি বিশাল আকৃতির হাতা! তারপর দুহাতের পাতায় সাদা দস্তানা। এ কেমন সাজ নোরার! হেসেই মরছেন সবাই।

নোরার এ সাজ দেখে এমন মন্তব্য ভেসে এলো নেটদুনিয়ায়, ম্যাম, আমার বালিশদুটো ফেরত দিন, ঘুমাব। আবার কেউ লিখলেন, ওর বোধ হয় জ্বর এসেছে। চিকিৎসক বলেছেন, সব সময় কম্বল মুড়ি দিয়ে ঘুরতে। তাড়াতাড়ি সেরে উঠুন নোরা।

আরেকজন তার পোশাকের হাতাগুলোকে হাওয়া ভরা ব্যাগের সঙ্গে তুলনা করে লিখলেন, এয়ারব্যাগ সুরক্ষা হিসেবে ভালো। আবার কারও বক্তব্য, এই বালিশ আকৃতির পোশাক তারও চাই, কারণ এটা পরে যেখানে সেখানে ঘুমিয়ে পড়া যাবে। এমন মন্তব্যে হাসির বান সামাজিক যোগাযোগ মাধ্যমজুড়ে, যদিও নোরা এখনো মুখ খোলেননি।

নোরাকে শেষবার সিদ্ধার্থ মালহোত্র এবং রাকুল প্রীত সিং অভিনীত ‘থ্যাঙ্ক গড’-এ দেখা গিয়েছে। আগামীদিনে নোরা থাকবেন সাজিদ খান পরিচালিত ‘হান্ড্রেড পারসেন্ট’ সিনেমাতে। সে সিনেমায় অভিনয় করেছেন শেহনাজ গিল, জন আব্রাহাম এবং রীতেশ দেশমুখ প্রমুখ।

সূত্র: আনন্দবাজার

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com