1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ

শ্রীলীলার এক গানে খরচ ৬ কোটি

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী শ্রীলীলা। ২০১৯ সালে ‘কিস’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন। তবে ২০২১ সালে ‘পেলি সানড়া ডি’ সিনেমায় অভিনয় করে দর্শকের নজর কাড়েন এই অভিনেত্রী। এতে তার বিপরীতে অভিনয় করেন রোশান মেকা।

৮ কোটি রুপি বাজেটের এ সিনেমা বক্স অফিসে আয় করে ২০ কোটি রুপি। সিনেমাটির জন্য ৫ লাখ রুপি পারিশ্রমিক নিয়েছিলেন শ্রীলীলা। কিন্তু কয়েক বছরের ব্যবধানে বেড়ে গেছে তার পারিশ্রমিক। শ্রীলীলা এখন ১ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন।

শ্রীলীলার পরবর্তী সিনেমা ‘এনবিকে১০৮’। অনিল রবিপুরী পরিচালিত এ সিনেমায় আরো অভিনয় করছেন নান্দামুরি বালাকৃষ্ণা ও কাজল আগরওয়াল। সিনেমাটিতে ব্যয়বহুল একটি গান রাখার পরিকল্পনা করেছেন নির্মাতারা।

টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানিয়েছে, সিনেমাটিতে একটি ব্যয়বহুল গান থাকবে। মুম্বাইয়ের রামোজি ফিল্ম সিটিতে সেট নির্মাণ করে গানটির শুটিং শুরু করেছেন। শ্রীলীলা ছাড়াও গানটিতে স্থানীয় শতাধিক নৃত্যশিল্পী কাজ করছেন। এটি মূলত একটি উৎসব ঘরানার গান। চার থেকে পাঁচ দিন গানটির শুটিং হবে। গানটির সংগীতায়োজন করেছেন থম্যান।

এ গানের শুটিংয়ের জন্য ৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি ৪১ লাখ টাকার বেশি) বাজেট রাখা হয়েছে। এই অর্থ ব্যয় হবে গানটির বিভিন্ন আয়োজনে। যেমন— লাইট-ক্যামেরা, ক্রেন, নৃত্যশিল্পী, বিমান ভাড়া, ফিল্ম সিটির ভাড়া প্রভৃতি।

অ্যাকশন-ড্রামা ঘরানার এ সিনেমার গল্পে বালাকৃষ্ণার বিপরীতে অভিনয় করছেন কাজল আগরওয়াল। শাইন স্ক্রিন্সের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন হরিশ পেড়ি ও সাহু গারপতি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com