1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

‘সাই পল্লবী আমার ক্রাশ, আমি তার প্রতি মোহাচ্ছন্ন’

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা গুলশান দেবাইয়া। অভিনয় ক্যারিয়ারে ‘হান্টার’, ‘কমান্ডো’-এর মতো সিনেমা উপহার দিয়েছেন। ইন্ডিয়া টুডের সঙ্গে আলাপকালে তিনি জানিয়েছেন, তার ক্রাশ দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী।

এক প্রশ্নের উত্তরে গুলশান দেবাইয়া বলেন— ‘আমি বাঙালি খাবার পছন্দ করি। সাই পল্লবী আমার ক্রাশ, আমি তার প্রতি মোহাচ্ছন্ন। তার সঙ্গে কখনো দেখা হয়নি। সম্ভবত সে রান্না করতে জানে। যদিও আমি সঠিক জানি না।’

গুলশানের এ মন্তব্য প্রকাশ্যে আসার পর ঢের আলোচনা চলছে। তবে এ বিষয়ে সাই পল্লবীর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ব্যক্তিগত জীবনে গ্রিসের অভিনেত্রী কাল্লিরো জিয়েফেটার সঙ্গে ঘর বেঁধেছিলেন গুলশান। ২০২০ সালে ভেঙে যায় এ দম্পতির ৮ বছরের সংসার। ‘বাধাই হো’খ্যাত অভিনেতা গুলশান বর্তমানে সিঙ্গেল রয়েছেন।

২০০৫ সালে শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে পা রাখেন সাই পল্লবী। ৩০ বছর বয়েসী এই অভিনেত্রী এখন দক্ষিণ ভারতের ভার্সেটাইল অভিনেত্রী। ন‌্যাচারাল অভিনয়ে তার দারুণ খ‌্যাতি রয়েছে। অভিনয় ক্যারিয়ারে কখনো খোলামেলা পোশাকে পর্দায় হাজির হতেও দেখা যায়নি তাকে। গ্ল্যামারাস চরিত্র ও খোলামেলা পোশাক না পরেও দর্শক হৃদয়ে দোলা দিয়েছেন সাই পল্লবী।

সাই পল্লবী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘গার্গি’। এটি পরিচালনা করেন গৌতম রামচন্দ্রন। গত বছরের ১৫ জুলাই মুক্তি পায় এটি। বর্তমানে ‘এসকে২৪’ শিরোনামে একটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন সাই পল্লবী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com