1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ

নিলয়-হিমির ‘পরাণ পাখি’

  • আপডেট টাইম :: রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩

বিনোদন ডেস্ক : দেশের নাটকের দর্শকদের কাছে নিলয়-হিমি জুটি একটি পরিচিত নাম। এ জুটির নাটক মানেই অন্যরকম বিনোদন। নিজেদের অভিনয়ের দক্ষতা আর রসায়ন দিয়ে তারা তৈরি করেছেন আলাদা দর্শক।

এবার এ জনপ্রিয় জুটির নাটক আসছে ধ্রুব টিভিতে। নাটকের নাম ‘পরাণ পাখি’। স্যাড রোমান্টিক ঘরানার এই নাটকটির গল্প লিখেছেন এবং পরিচালনা করেছেন নন্দিত নির্মাতা মাহিন আওলাদ। এর আগে একাধিক মিউজিক ভিডিও এবং বিজ্ঞাপন নির্মাণ করে প্রশংসিত মাহিন আওলাদের নাটক নির্মাণ এবারই প্রথম। নাটকটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফেরারী ফরহাদ।

নিলয়-হিমি ছাড়াও এই নাটকে আরও অভিনয় করেছেন মনিরা আক্তার মিঠু, মাসুম বাশার, আনোয়ার হোসেন, রাসেল পারভেজ, নূর এ কাঞ্চনসহ আরও অনেকে।

‘পরান পাখি’ নিয়ে নিলয় বলেন, – ‘ দীর্ঘদিন পর সিরিয়াস একটি গল্পে কাজ করলাম। নাটকে দর্শক আমাকে ভিন্নভাবে পাবে। গতানুগতিকতার বাইরে গিয়ে এই কাজটি করেছি। নাটকটি দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে আমার বিশ্বাস।’

অনেক দিন পর ব্যতিক্রমী একটি গল্পে কাজ করতে পেরে উচ্ছ্বসিত হিমি। তিনি জানালেন, ‘মাহিন ভাইয়ের সঙ্গে আমি এর আগেও একাধিক কাজ করেছি। তবে এই কাজটি একেবারেই আলাদা। নতুন করে হিমিকে পাবে দর্শক।

নাটকটি নিয়ে নির্মাতা মাহিন আওলাদ বলেন, নাটক নির্মাণে প্রথম হলেও আমি আসলে দীর্ঘদিন নাটক নিয়ে গবেষণা করেছি। দর্শকদের চাহিদার কথা চিন্তা করেই গল্প, লোকেশন এবং পাত্র-পাত্রী নির্বাচন করেছি। হাসি-কান্না, প্রেম-বিরহের মিশেলে নির্মাণ করতে চেষ্টা করেছি ‘পরাণ পাখি’। গল্পের ভিন্নতার পাশাপাশি নিলয়-হিমিকে একটু ব্যতিক্রমভাবে উপস্থাপন সেই সঙ্গে অনেকটা সিনেমাটিকভাবে নির্মাণ করতে চেষ্টা করেছি নাটকটি। আশা করছি দর্শকদের মনের প্রশান্তির পাশাপাশি চোখেরও প্রশান্তি দিবে।

ধ্রুব এন্টারটেইনমেন্টের প্রযোজনায় নির্মিত ‘পরাণ পাখি’ নাটকটি ঈদের আগের দিন ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com