1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গান গাইলেন হিমি

  • আপডেট টাইম :: বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩

বিনোদন ডেস্ক : জান্নাতুল সুমাইয়া হিমি। এ প্রজন্মের একজন জনপ্রিয় অভিনেত্রী। অভিনয়ের সুনিপুণ কৌশল ও দক্ষতায় ভক্তদের হৃদয়ে নিজের অবস্থানকে পোক্ত করেছেন অনেক আগেই। কিন্তু অভিনয়ের প্রতিভার পাশাপাশি হিমির যে আরও একটি প্রতিভা আছে সেটা হয়তো জানেন না অনেকেই। হিমি যেমন অভিনয়ে পারদর্শী, তেমনি গানেও আছে তার অবাধ দখল। ছোটবেলা থেকেই গান শিখেছেন। এবার তার কণ্ঠে গানও শুনতে পাবেন ভক্তরা।

প্রথমবারের মতো গান গেয়েছেন জান্নাতুল সুমাইয়া হিমি। ঈদুল ফিতরের চাঁদরাতে ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে প্রচার হবে মাহিন আওলাদের পরিচালনায় হিমি এবং নিলয় অভিনীত নাটক ‘পরান পাখি’। সেই নাটকেরই বিশেষ একটি গানে কণ্ঠ দিয়েছেন হিমি। তার সহশিল্পী আভরাল সাহির। ‘পরান পাখি’ শিরোনামে গানটির কথা লিখেছেন সোমেশ্বর অলি। সুর ও সংগীতায়োজন করেছেন আভরাল সাহির।

প্রথমবার গান গাওয়া নিয়ে উচ্ছ্বসিত হিমি বরেন, ‘ছোটবেলা থেকে গান শিখলেও কখনো মূলধারায় গান গাওয়া হয়ে ওঠেনি। অভিনয়ের দিকেই মনোযোগ ছিল বেশি। তবে এবার পারিচালক মাহিন আওলাদ এমনভাবে অনুরোধ করলেন যে গান গাইতেই হলো। গানটির কথা, সুর ও সংগীত অসাধারণ হয়েছে। আশা করছি গানটি সবার ভালো লাগবে।’

ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে গানটি প্রচার েহবে ঈদের দিন। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে দেশি ও আন্তর্জাতিক একাধিক অ্যাপ-এ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com