1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ

মায়ের জন্য মডেল হলেন শাহরুখ কন্যা

  • আপডেট টাইম :: বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩

বিনোদন ডেস্ক : বলিউড বাদশা শাহরুখ খান ও গৌরি খান দম্পতির কন্যা সুহানা খান। খুব শিগগির জোয়া আখতারের ‘দ্য আর্চিস’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটবে তার। কয়েক দিন আগে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি নামি প্রসাধনী প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নির্বাচিত সুহানা। এবার মায়ের জন্য মডেল হয়ে আলোচনায় উঠে এলেন এই তারকা সন্তান।

ফটোশুটের ছবি সুহানার ফ্যান পেজে পোস্ট করা হয়েছে। তাতে দেখা যায়, বিলাসবহুল একটি ঘরের বিছানায় শুয়ে আছেন সুহানা খান। তার পরনে নীল রঙের জিন্স প্যান্ট ও সাদা রঙের ক্রপ টপ। চুলগুলো পনিটেল করে বাঁধা। এ ছবির ক্যাপশনে লেখা— ‘সাদা রং তার প্রিয়। গৌরী খানের নতুন কফি টেবিল বুকের জন্য সুহানার ফটোশুট।’

সম্প্রতি গৌরী খান ‘মাই লাইফ ইন ডিজাইন’ শিরোনামে একটি বই প্রকাশ করেছেন। এ বইয়ের জন্য এই ফটোশুট করেছেন সুহানা। শুধু সুহানা নয়, শাহরুখ-গৌরী, আরিয়ান ও ছোট্ট আব্রামও এ ফটোশুটে অংশ নিয়েছেন। তবে সুহানার এই ছবি নেটদুনিয়ায় প্রশংসা কুড়াচ্ছে।

গৌরি খানের বইয়ে এ ছবিও ব্যবহার করা হয়েছে

মুম্বাইয়ের ধীরুভাই আম্বানী ইনস্টিটিউশন থেকে পড়াশোনা শেষ করে ব্রিটেনের আরডিংলে কলেজে পড়াশোনা করেন সুহানা। তারপর পাড়ি জমান যুক্তষ্ট্রের নিউ ইয়র্কে। সেখানকার নিউ ইয়র্ক ইডিনিভার্সিটি থেকে ফিল্ম স্টাডিজ বিষয়ে পড়াশোনা শেষ করেছেন সুহানা খান। বাবার পথ ধরে রুপালি জগতে পা রাখতে চান সুহানা। সেই হিসেবে প্রস্তুতিও নিচ্ছেন। ইতোমধ্যে মঞ্চে তার পারফরম্যান্স সবার নজর কেড়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com