1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ

বাগদান সেরেছেন পরিণীতি, চলতি বছরই বিয়ে!

  • আপডেট টাইম :: শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩

বিনোদন ডেস্ক : আম আদমি পার্টির নেতা ও সংসদ সদস্য রাঘবের সঙ্গে ডিনারে গিয়ে আলোচনায় উঠে আসেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। জোর গুঞ্জন চাউর হয়েছে, রাঘবের সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে যাচ্ছেন ৩৪ বছরের পরিণীতি। যদিও এ বিষয়ে প্রশ্ন করা হলে তা এড়িয়ে যান তারা। এবার জানা গেলো, বাগদান সম্পন্ন করেছেন পরিণীতি-রাঘব।

একটি সূত্র ইন্ডিয়া টুডেকে বলেন— ‘বাগদান সম্পন্ন করেছেন পরিণীতি চোপড়া ও রাঘব। পারিবারিক আয়োজনে বাগদানের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। পরিণীতি-রাঘবের হাতে বেশ কিছু কাজ রয়েছে। এগুলো আগে শেষ করবেন তারা। বিয়ে নিয়ে তাড়া নেই এই জুটি। তবে আগামী অক্টোবরের শেষের দিকে তাদের বিয়ের সম্ভাবনা রয়েছে।’

বাগদানের বিষয়ে এখনো মুখ খুলেননি পরিণীতি-রাঘব। তবে কয়েক দিন আগে একটি ভিডিওতে দেখা যায়— পরিণীতির হাতের আঙুলে আংটি; যা এর আগে দেখা যায়নি।

মার্চ মাসে মুম্বাইয়ের বিলাসবহুল একটি গাড়ি থেকে নামতে দেখা যায় পরিণীতি চোপড়া ও রাঘবকে। দুজনে একসঙ্গে ডিনার করতে একটি রেস্তোরাঁয় যান। এসময়ের ভিডিও ক্লিপ নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ার পর আলোচনায় উঠে আসেন এই জুটি।

ভারতীয় একটি সংবাদ সংস্থার দাবি, দুই জগতের দুই তারকা কলেজ জীবনের বন্ধু। একসঙ্গে লন্ডনে পড়াশোনা করেছেন তারা।

পরিণীতি চোপড়া অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘উঁচাই’। গত বছরের ১১ নভেম্বর মুক্তি পায় এটি। ২০ কোটি রুপি বাজেটের এ সিনেমা বক্স অফিসে আয় করে ৫০ কোটি রুপি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com