1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ

উঠতি মডেলদের দিয়ে দেহব্যবসা, অভিনেত্রী গ্রেপ্তার

  • আপডেট টাইম :: রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩

বিনোদন ডেস্ক : উঠতি মডেলদের দেহব্যবসায় ঠেলে দেওয়ার অভিযোগে এক ভোজপুরি অভিনেত্রীকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশের সোশ্যাল সার্ভিস ডিপার্টমেন্ট। শুক্রবার (২১ এপ্রিল) সন্ধ্যায় সুমন কুমারী (২৪) নামের ওই অভিনেত্রীকে আটক করা হয়।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, গোপনসূত্রে মুম্বাইয়ের গোরেগাঁওয়ের রয়্যাল পাম হোটেলে পতিতাবৃত্তির র‌্যাকেট সম্পর্কে জানতে পারে পুলিশ। যেখানে উঠতি মডেলদের ব্যবহার করা হচ্ছিল। তারপর পুলিশের একটি দল অভিযান চালায় সেখানে। এসময় তিন নারীকে ‍উদ্ধার ও সুমন কুমারীকে আটক করে পুলিশ।

অভিযুক্তদের ধরতে ফাঁদ পাতে পুলিশ। গ্রাহক বেশে পুলিশের সঙ্গে ‘ডিল’ করতে গিয়েই ধরা পড়েন অভিনেত্রী। জানা গেছে, গ্রাহকদের কাছে মডেল সরবরাহ করতেন এই ভোজপুরী অভিনেত্রী। প্রতি মডেল পিছু ৫০ থেকে ৮০ হাজার টাকা নিতেন। মুম্বাইয়ে যারা অভিনেত্রী হতে বা মডেল হতে আসতেন, তাদেরই ভুল বুঝিয়ে, টাকার লোভ দেখিয়ে দেহব্যবসায় নামাতেন তিনি।

পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন, সুমন কুমারী ‘লায়লা মজনু’ এবং ‘বাপ নম্বরি, বেটা দশ নম্বরি’-এর মতো ভোজপুরি সিনেমায় অভিনয় করেছেন। হিন্দি, পাঞ্জাবি এবং ভোজপুরি-সহ বিভিন্ন ভাষার গানেও অভিনয় করেছেন। পাশাপাশি একাধিক কমেডি শো-তেও অংশ নিয়েছিলেন।

বিগত ছয় বছর ধরে সুমন কুমারী মুম্বইায়ে বসবাস করছিলেন। তবে কবে থেকে দেহ ব্যবসা শুরু করেছিলেন, তা এখনও জানা যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com