1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ

বিকিনিতে ভাইরাল ঋতুপর্ণা

  • আপডেট টাইম :: রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩

বিনোদন ডেস্ক : ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। বয়স দেখতে দেখতে ৫১ পেরিয়ে গেছে এই অভিনেত্রীর। কিন্তু দেখে বোঝা দায়। রূপের জাদুতে এখনো টেক্কা দিতে পারেন বর্তমান সময়ের নায়িকাদের।

রোববার (২৩ এপ্রিল) ‘বিট দ্য হিট’ ক্যাপশনে নিজের বিকিনি পরা লুকের একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। যেখানে দেখা গেছে, খোলা চুলে সুইমিং পুলে আনন্দে মেতেছেন তিনি। ছবিটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।

ঋতুপর্ণার এই ছবি দেখে এক ভক্ত মন্তব্য করেছেন, ‘কি যেন একটা আছে তোমার ভেতরে। তাই আজও একবার দেখলে তাকিয়ে থাকতে ইচ্ছা করে।’ অপর একজনের মন্তব্য, ‘এখনও সবচেয়ে হট বাঙালি অভিনেত্রী। আপনারাও কি একমত?’ আরেকজন লিখেছেন, ‘গরম কমানোর বদলে তুমি তো দেখছি আরও বাড়িয়ে দিলে!’

চলতি বছরের ১৩ জানুয়ারি মুক্তি পেয়েছে ঋতুপর্ণার নতুন সিনেমা ‘মায়াকুমারী’। সিনেমা জগৎকে নিয়ে এই সিনেমা নির্মাণ করেছেন পরিচালক অরিন্দম শীল। বিপরীতে ছিলেন আবীর চট্টোপাধ্যায়। তার আগে প্রসেনজিতের সঙ্গে নিয়ে আসেন ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’। এ সিনেমায় দুজনেই ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, খুব শিগগির ঋতুপর্ণাকে আবারও দেখা যাবে প্রসেনজিতের সঙ্গে। তবে এবার আর ক্যামিও নয়। এটি হবে এই জুটির ৫০তম সিনেমা। পরিচালনা করবেন কৌশিক গঙ্গোপাধ্যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com