1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ

আবারও নতুন লুকে উরফি জাভেদ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩

বিনোদন ডেস্ক : ভারতীয় মিডিয়ায় পোশাক নির্বাচনের রুচির দিক দিয়ে উরফি জাভেদকে টেক্কা দেওয়া আসলেই কঠিন! উরফি যতবারই ক্যামেরার সামনে নতুন কিছু পরে আসেন, ততবারই সে পোশাক দেখে সবার চোখে আগুন লেগে যায়!

এবারও টপ ছাড়া স্কার্ট পরে ক্যামেরার সামনে এসে নিজের মতো পোজ দিলেন উরফি জাভেদ। অভিনেত্রীর এ নতুন লুকের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে। উরফিকে তার নিজস্ব স্টাইলে সাহসী লুকে দেখা যাচ্ছে।

উরফি জাভেদ বেগুনি রঙের কাপড়ের তৈরি এমন একটি পোশাক পরে এসেছেন, যে ভিডিওটি দেখে তার ভক্তরা অবাক হয়েছেন। এ ভিডিওতে দেখা যাচ্ছে, বেগুনি রঙের শর্ট স্কার্ট পরেছেন উরফি। এ স্কার্ট দিয়ে টপের পরিবর্তে কোনোভাবে কাপড়টি এমনভাবে গায়ে মুড়েছেন যা অভিনেত্রীর সামনের দিকের শরীরকে ঢেকে দিয়েছে।

 

উরফি জাভেদের এ পোশাকটি দেখে মনে হচ্ছে, তিনি স্কার্টের উপর কাপড়টি জড়িয়ে একটি ছোট সুতার সাহায্যে পোশাকটি আটকে রেখেছেন। এ পোশাকের বিশেষত্ব হলো পোশাকটি ব্রালেস। উরফি জাভেদ বর্তমানে অভিনয়ের চেয়ে তার ফ্যাশন নিয়েই বেশি সময় পার করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com