1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

চেন্নাইকে উড়িয়ে এক নম্বরে রাজস্থান

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩

স্পোর্টস ডেস্ক : স্থান অদলবদল হলো। ম্যাচের আগে চেন্নাই সুপার কিংস ছিল পয়েন্ট তালিকার এক নম্বরে, রাজস্থান রয়্যালস তিনে। ৩২ রানের বড় জয়ে শীর্ষস্থানটি দখলে নিলো সঞ্জু স্যামসনের রাজস্থান, মহেন্দ্র সিং ধোনির চেন্নাই নেমে গেলো তিনে।

রাজস্থানের মাঠে ধোনিদের সামনে লক্ষ্য ছিল বিশাল, ২০৩ রানের। রান তাড়ায় কখনই মনে হয়নি চেন্নাই এ ম্যাচটা জিততে পারে। ওপেনার ডেভন কনওয়ে ১৬ বল খেলে করেন ৮ রান। ১৩ বলে ১৫ করে আউট আজিঙ্কা রাহানে।

রুতুরাজ গাইকদের ২৯ বলে ৪৭ রানের পরও ৭৩ রানে ৪ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে চেন্নাই। তখন চলে গেছে ১০.৪ ওভার। এরপর মঈন আলির ১২ বলে ২৩ আর রবীন্দ্র জাদেজার ১৫ বলে ২৩ রানে পরাজয়ের ব্যবধানই যা একটু কমেছে।

শিভাম দুবে ইনিংসের শেষ বল পর্যন্ত উইকেটে ছিলেন। তবে তার ৩৩ বলে ৫২ রানের ইনিংসে দলের কোনো উপকার হয়নি। ৬ উইকেটে ১৭০ রানে থামে চেন্নাই।

অ্যাডাম জাম্পা ২২ রানে নেন ৩টি উইকেট।

এর আগে জসশ্বী জ্যাসওয়েলের ঝোড়ো ফিফটিতে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেটে ২০২ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছিল রাজস্থান রয়্যালস।

ঘরের মাঠে টস জিতে ব্যাটিং বেছে নেয় রাজস্থান। ৫০ বলে ৮৬ রানের উদ্বোধনী জুটি গড়েন জ্যাসওয়েল আর জস বাটলার। বাটলার ঠিক নিজের মতো খেলতে পারেননি। ২১ বলে ২৭ করে আউট হয়ে যান। অধিনায়ক সঞ্জু স্যামসন ফেরেন ১৭ বলে ১৭ করে।

তবে ঝোড়ো হাফসেঞ্চুরি তুলে নেন জ্যাসওয়েল। ৪৩ বলে ৮ চার আর ৪ ছক্কায় এই ওপেনার খেলেন ৭৭ রানের ইনিংস। সিমরন হেটমায়ার সুবিধা করতে পারেননি। ১০ বল খেলে করেন ৮।

এরপর জুরেল আর পাডিক্কেল মিলে দলকে বড় সংগ্রহে নিয়ে গেছেন। জুরেল ইনিংসের ৩ বল বাকি থাকতে আউট হন ১৫ বলে ৩৪ করে। পাডিক্কেল অপরাজিত থাকেন ১৩ বলে ২৭ রানে।

চেন্নাইয়ের তুষার দেশপান্ডে ২ উইকেট নিলেও ৪ ওভারে খরচ করেন ৪২ রান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com