1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ

‘শুধু চুম্বন দৃশ্য নয়, গল্পের প্রয়োজনে নগ্ন হতেও প্রস্তুত’

  • আপডেট টাইম :: শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অমলা পল। দক্ষিণের চার ভাষার সিনেমাতেই অভিনয় করেছেন। অভিনয় ক্যারিয়ারে বেশ কিছু জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন অমলা। ২০১৮ সালে তামিল ভাষার ‘আদাই’ সিনেমায় নগ্ন দৃশ্যে অভিনয় করে হইচই ফেলে দিয়েছিলেন। এ নিয়ে দারুণ সমালোচনার মুখে পড়েছিলেন এই নায়িকা।

অমলা পলের পরবর্তী সিনেমা ‘আদুজিভিথাম’। মালায়ালাম ভাষার এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন পৃথ্বিরাজ সুকুমার। সম্প্রতি এ সিনেমার ট্রেইলার মুক্তি পেয়েছে। তাতে পৃথ্বিরাজ সুকুমার ও অমলার পলের চুম্বন দৃশ্য দেখা যায়। যা নিয়ে শুরু হয়েছে জোর সমালোচনা। দীর্ঘ দিন পর ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে চর্চায় পরিণত হয়েছেন এই অভিনেত্রী।

চুম্বন দৃশ্য নিয়ে অন্তর্জালে চর্চা হলেও এতদিন নীরব ছিলেন অমলা। অবশেষে এ বিষয়ে নীরবতা ভেঙেছেন তিনি। এক সাক্ষাৎকারে অমলা পল বলেন— ‘এ সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার আগেই পরিচালক আমাকে বলেছিলেন, পৃথ্বিরাজের সঙ্গে চুম্বন দৃশ্যে অভিনয় করতে হবে। আমি বলেছিলাম, ঠিক আছে। সিনেমার এই দৃশ্যের জন্য লিপলক অপরিহার্য ছিল; যার কারণে এ দৃশ্যে অভিনয় করেছি। শুধু চুম্বন দৃশ্য নয়, গল্পের প্রয়োজনে নগ্ন হতেও আমি প্রস্তুত। পূর্ব প্রস্তুতি থাকার কারণে চুম্বন দৃশ্যে অভিনয় করা আমার জন্য কঠিন ছিল না।’

মালায়ালাম ভাষার ‘আদুজিভিথাম’ সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। চলতি বছরে কান চলচ্চিত্র উৎসবে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার করার পরিকল্পনা করেছেন নির্মাতারা। সব কিছু ঠিক থাকলে চলতি বছরের শেষের দিকে মুক্তি পাবে অমলার এই সিনেমা।

অমলা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ক্রিস্টোফার’। গত ৯ ফেব্রুয়ারি মুক্তি পায় মালায়ালাম ভাষার এই সিনেমা। বর্তমানে মালায়ালাম ভাষার ‘দ্বিজ’, তামিল ভাষার ‘আধো আন্ধা পারভাই পোলা’ সিনেমার কাজ অমলার হাতে রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com