1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ

‘১০০ উট পণ দিয়ে আমাকে বিয়ে করতে চেয়েছিল’

  • আপডেট টাইম :: রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩

বিনোদন ডেস্ক : বাংলা চলচ্চিত্রের ‘মহানায়ক’খ্যাত অভিনেতা উত্তম কুমার। কয়েক বছর আগে তার নাতি গৌরব চট্টোপাধ্যায় দ্বিতীয়বারের সাতপাকে বাঁধা পড়েন প্রেমিকা দেবলীনা কুমারের সঙ্গে। বছর জুড়ে শুটিং নিয়ে ব‌্যস্ত থাকেন মডেল-অভিনেত্রী দেবলীনা।

ব্যস্ততার ফাঁকে সময় পেলেই ঘুরতে বেরিয়ে পড়েন দেবলীনা। আর সেই চিত্র সোশ‌্যাল মিডিয়ায় শেয়ার করতে ভুল করেন না। তা ছাড়া কাজের খবর, নাচের ভিডিও পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় দারুণ সরব থাকেন এই অভিনেত্রী। এবার মিশরে ঘুরতে যাওয়ার অভিজ্ঞতা জানিয়ে সবাইকে চমকে দিয়েছেন দেবলীনা।

রচনা ব্যানার্জি সঞ্চালিত রিয়েলিটি শো ‘দিদি নাম্বার ১’। এ অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন দেবলীনা। সেখানে তার অদ্ভুত সব পাত্রের গল্প বলেন তিনি। মিশরের এক অভিজাত পরিবার থেকে তার কাছে বিয়ের প্রস্তাব এসেছিল। বেশ আগে মিশর বেড়াতে  গিয়ে বিয়ের এই প্রস্তাব পেয়েছিলেন তিনি।

স্মৃতিচারণ করে দেবলীনা বলেন, ‘ওখানে গিয়ে বিয়ের প্রস্তাব পাব, এটা তো ভাবতেই পারিনি! ১০০টি উট পণ দিয়ে আমাকে বিয়ে করতে চেয়েছিল। এতগুলো উটের বিনিময়ে আমাকে ওদের বাড়ির বউ করে নিয়ে যেতে চেয়েছিল।’

দেবলীনা কুমার টলিউডের জনপ্রিয় মুখ। ‘গোত্র’ সিনেমার ‘রঙ্গবতী’ গানের সঙ্গে নেচে রাতারাতি বিখ্যাত হন তিনি। যদিও এর আগে ‘প্রাক্তন’, ‘হামি’, ‘তীরন্দাজ শবর’ সিনেমায় দেখা গেছে এই অভিনেত্রীকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com