1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ

২ দিনে ঐশ্বরিয়ার সিনেমার আয় ১৪০ কোটি

  • আপডেট টাইম :: রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩

বিনোদন ডেস্ক : মনি রত্নম পরিচালিত আলোচিত সিনেমা ‘পোনিয়িন সেলভান: টু’। দশম শতাব্দীতে চোল সাম্রাজ্যের এক উত্তাল সময়ের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে তামিল ভাষার এই সিনেমা। সিনেমাটিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায়।

গত ২৮ এপ্রিল মুক্তি পেয়েছে ‘পোনিয়িন সেলভান: টু’। সিনেমাটির প্রথম পার্টের মতো দ্বিতীয় পার্টও মুক্তির প্রথম দিনে দারুণ সাড়া ফেলে। আর দ্বিতীয় দিনে বিশ্বব্যাপী সিনেমাটির আয় দাঁড়িয়েছে শতকোটি টাকার বেশি।

বলি মুভি রিভিউজ ডটকম জানিয়েছে, মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী (শুধু ভারতে ৩২ কোটি রুপি) আয় করেছে ৬৪.১৪ কোটি রুপি, দ্বিতীয় দিনে বিশ্বব্যাপী (শুধু ভারতে ৫৭.৯ কোটি রুপি) আয় করেছে ৪৫.৪৬ কোটি রুপি। যার মোট আয় দাঁড়িয়েছে ১০৯.৬ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ১৪৫ কোটি টাকার বেশি।

৫০০ কোটি রুপি বাজেটের এ সিনেমায় আরো অভিনয় করেছেন— বিক্রম, তৃষা কৃষ্ণান, জয়ম রবি, কার্থি প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com