1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ

বোনকে ১১ কোটির ফ্ল্যাট উপহার দিলেন আলিয়া

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২ মে, ২০২৩

বিনোদন ডেস্ক : বলিউডের আলোচিত অভিনেত্রী আলিয়া ভাট। এক যুগের অভিনয় ক্যারিয়ারে দর্শকের যেমন মুঠো মুঠো ভালোবাসা কুড়িয়েছেন, তেমনি অর্থনৈতিকভাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এবার বড় বোনকে ১১ কোটি টাকা মূল্যের ফ্ল্যাট উপহার দিলেন এই অভিনেত্রী।

ভারতের রিয়েল এস্টেট ভিত্তিক নিউজ পোর্টাল স্কয়ার ফিট ইন্ডিয়া ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, আলিয়া তার দুটি ফ্ল্যাট বোন শাহিন ভাটকে উপহার দিয়েছেন। দুটো ফ্ল্যাটই জুহুর গিগি অ্যাপার্টমেন্টের তৃতীয় তলায় অবস্থিত। এ দুটো ফ্ল্যাটের মূল্য ৮.৯৯ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ১১ কোটি ৬৪ লাখ টাকার বেশি। গত ১০ এপ্রিল আলিয়া তার এই উপহারের দলিলে স্বাক্ষর করেন।

২০১৫ সালে আলিয়া ভাট এ দুটো ফ্ল্যাট অভিনেতা অনুপম খের ও তার স্ত্রী কিরন খেরের কাছ থেকে কিনেছিলেন। একটি ফ্ল্যাট ৮৮৯ স্কয়ার ফিটের, অন্যটি ১১৯৭ স্কয়ার ফিট। প্রতি ফ্ল্যাটের জন্য একটি করে গাড়ি পার্কিংয়ের সুবিধা রয়েছে।

২০১৮ সালে প্রেমের সম্পর্কে জড়ান আলিয়া ভাট ও রণবীর কাপুর। তারপর দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করেন এই যুগল। তাদের প্রেম-বিয়ে নিয়ে জলঘোলা কম হয়নি। সব জল্পনার অবসান ঘটিয়ে ২০২১ সালের ১৪ এপ্রিল মুম্বাইয়ের পালি হিলসের রণবীরের ‘বাস্তু’ বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। গত বছরের ৬ নভেম্বর কন্যা সন্তান জন্ম দেন আলিয়া। ব্যক্তিগত জীবনে দারুণ সময় পার করছেন আলিয়া।

আলিয়া অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান শিবা’। গত বছরের ৯ সেপ্টেম্বর মুক্তি পায় এটি। এতে প্রথমবার স্বামীর সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হন এই অভিনেত্রী। বর্তমানে বলিউড ও হলিউডের দুটি সিনেমার কাজ আলিয়ার হাতে রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com