1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ

ফেসবুক পেজ-ইনস্টাগ্রামসহ ৯ অ্যাকাউন্ট হ্যাক: ডিবিতে হিরো আলম

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২ মে, ২০২৩

বিনোদন ডেস্ক : ফেসবুক, টিকটক ও ইনস্টাগ্রামসহ সামাজিক মাধ্যমের ৯টি অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের। এ ঘটনায় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে গিয়েছেন তিনি।

মঙ্গলবার (২ মে) দুপুর সোয়া ২টার দিকে হিরো আলম ডিবি কার্যালয়ে প্রবেশ করেন।

ডিবি কার্যালয়ে প্রবেশের আগে গণমাধ্যমকে হিরো আলম বলেন, আমার ৯টি অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। এ ব্যাপারে ডিবির কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে আজ দুপুরে আসতে বলেছেন। হ্যাকারের সন্ধান পেয়েছি। তার বিরুদ্ধে মামলা করবো।

এবার ঈদে হিরো আলমের সিনেমা মুক্তি পাওয়ার কথা থাকলেও তা মুক্তি পায়নি। কিন্তু ঈদের আগের দিন অর্থাৎ চাঁদ রাতে তার নতুন গান মুক্তি পেয়েছে। গানটির শিরোনাম ‘ব্যর্থ প্রেমিক’। এর কথা, সুর ও মিউজিক ভিডিও নির্মাণ করছেন আলী জুলফিকার জিহাদী। গানটির সংগীত আয়োজন করেছেন মোশাররাফ সেতু।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com