1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি

৩৮ কোটি টাকায় বাড়ি কিনলেন শেহনাজ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩

বিনোদন ডেস্ক : ভারতীয় অভিনেত্রী শেহনাজ গিল। ‘বিগ বস’ রিয়েলিটি শোয়ের ১৩তম আসরে প্রতিযোগী ছিলেন। এতে অভিনেতা সিদ্ধার্থ শুক্লার সঙ্গে তার রসায়ন দর্শকের মাঝে বেশ সাড়া ফেলেছিল। তা ছাড়া পাঞ্জাবি ও হিন্দি সিনেমায় অভিনয় করেও খ্যাতি কুড়িয়েছেন এই অভিনেত্রী।

কাজ ছাড়াও ব্যক্তিগত কারণে বহুবার খবরের শিরোনাম হয়েছেন শেহনাজ গিল। এবার মোটা অঙ্কের টাকা দিয়ে বাড়ি কিনে আলোচনায় উঠে এলেন এই অভিনেত্রী। ইনস্টাগ্রাম পোস্টে এ তথ্য জানিয়েছেন শেহনাজ গিল নিজেই।

সিয়াসাত ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, শেহনাজের নতুন বাড়িটি মুম্বাইয়ে অবস্থিত। বাড়িটি ৩০ কোটি রুপিতে কিনেছেন। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য ৩৮ কোটি ৭০ লাখ টাকার বেশি। বাড়িতে আগত অতিথিদের কিছু নিয়ম মেনে প্রবেশ করতে হবে বলেও এ প্রতিবেদনে জানানো হয়েছে।

‘বিগ বস’ রিয়েলিটি শোয়ের ১৩তম আসরে প্রতিযোগী ছিলেন শেহনাজ। সেই সময় টিভি অভিনেতা সিদ্ধার্থ শুক্লার সঙ্গে তার ঘনিষ্ঠতা তৈরি হয়। এরপর মুম্বাইয়ে একসঙ্গে থাকতে শুরু করেন। ভক্তরা এই জুটিকে ভালোবেসে ‘সিডনাজ’ বলে ডাকতেন। গত বছর মাত্র ৪০ বছর বয়সে হার্ট অ্যাটাকে মারা যান সিদ্ধার্থ শুক্লা।

শেহনাজ গিল অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’। ফরহাদ সামজি পরিচালিত এ সিনেমায় আরো অভিনয় করেছেন— সালমান খান, পূজা হেগড়ে প্রমুখ। গত ২১ এপ্রিল মুক্তি পায় এটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com