1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি

আমেরিকায় উড়াল দিলেন অপু বিশ্বাস

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। চলচ্চিত্রের পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানের অতিথি হিসেবে নিয়মিত দেখা মেলে এই নায়িকার।এবার তিনি স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশ নিতে আমেরিকায় উড়াল দিলেন।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসর মেজর রাস্তা ৫ ঘণ্টা বন্ধ করে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত হয়ে থাকে ‘স্বাধীনতা দিবস প্যারেড শো’। ২০০৭ সাল থেকে এই আয়োজন হয়ে আসছে। ব্যতিক্রম হচ্ছে না এ বছরও। এই অনুষ্ঠানে অতিথি হয়ে উপস্থিত থাকবেন বলে জানান অপু বিশ্বাস।

সেখানকার প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ইউনিটি ফেডারেশন অব বাংলাদেশের (বাফলা) উদ্যোগে দুই দিনব্যাপী এবারও হবে এই স্বাধীনতা যজ্ঞ। এতে জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস ছাড়াও বাংলাদেশের জনপ্রিয় তারকারা উপস্থিত থাকবেন বলে জানা যায়। আয়োজনটি উপস্থাপনা করতে যাচ্ছেন চলচ্চিত্র পরিচালক ও সঞ্চালক দেবাশীষ বিশ্বাস।

অপু বিশ্বাস বর্তমানে লস অ্যাঞ্জেলেসে আছেন। অনুষ্ঠান শেষ করে আগামী ৯ মে লস অ্যাঞ্জেলেস ছাড়বেন বলে জানান অপু বিশ্বাস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com