1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ

ছবি পোস্ট করে অশ্লীল আক্রমণের শিকার শ্রাবন্তী

  • আপডেট টাইম :: শুক্রবার, ৫ মে, ২০২৩

বিনোদন ডেস্ক : ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। বছরজুড়েই আলোচনায় থাকেন তিনি। কাজের চেয়ে ব্যক্তিগত কারণে অধিকবার খবরের শিরোনাম হন এই নায়িকা।

সোশ্যাল মিডিয়ায় দারুণ সরব শ্রাবন্তী। কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবনের নানা মুহূর্তের ছবি এ মাধ্যমে শেয়ার করে থাকেন তিনি। আর এসব বিষয় নিয়ে মাঝে মাঝে ট্রলের শিকার হন শ্রাবন্তী। কখনো কখনো ‘নোংরা’ আক্রমণ করতেও ছাড়েন না নেটিজেনরা।

কয়েক দিন আগে ইনস্টাগ্রাম ও ফেসবুকে নিজের একটি ছবি শেয়ার করেছেন। এ ছবিতে ক্যাজুয়াল পোশাকে ধরা দিয়েছেন শ্রাবন্তী। রোদ চশমায় লাস্যময়ী লুকে নজর কেড়েছেন এই অভিনেত্রী। সবকিছু ঠিকই ছিল। কিন্তু তার বসার ভঙ্গিমাকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক। ‘অশ্লীল’ শব্দ ব্যবহার করে মন্তব্য করছেন নেটিজেনরা।

ছবি দেখে নেটিজেনদের অনেকে জানতে চেয়েছেন— ‘শ্রাবন্তী শোচকর্মে বসেছেন কিনা!’ আরেকজন ঠাট্টা করে লিখেছেন, ‘কমোডমুখী সমাজকে বাংলায় ফিরিয়ে আনার চেষ্টার জন্য ধন্যবাদ আপনাকে।’ তা ছাড়াও অসংখ্য নোংরা মন্তব্য রয়েছে যা প্রকাশের অযোগ্য। যদিও এই অশ্লীল আক্রমণের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি শ্রাবন্তী।

মূলত, এসব বিষয় নিয়ে মোটেও চিন্তিত নন শ্রাবন্তী। এর আগে কিন্তু টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে আলাপকালে এই অভিনেত্রী বলেছিলেন— ‘এক সময় এসব বিষয় মানসিকভাবে প্রভাব ফেলত, আমার পরিবার বিরক্ত হতো। কিন্তু তারা এখন এসব পড়ে আর হাসে। মিডিয়া আমাকে নিয়ে চটকদার শিরোনামে খবর প্রকাশ করলেও আমি এসব নিয়ে মোটেও আগ্রহী নই।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com