1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি

আরব বিশ্বের ১০ সুন্দরী

  • আপডেট টাইম :: শুক্রবার, ৫ মে, ২০২৩

বিনোদন ডেস্ক : আরব বিশ্বের একটি আঞ্চলিক সুন্দরী প্রতিযোগিতা ‘মিস আরব ওয়ার্ল্ড’। ২০০৬ সালে এই প্রতিযোগিতার প্রথম আসর অনুষ্ঠিত হয়। মিশরের ড. হান্নান নাসর এর প্রতিষ্ঠাতা ও সিইও। এর সদরদপ্তর মিশরের কায়রোতে।

আরব দেশের নারীদের নিয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে। প্রত্যেক প্রতিযোগী নিজ দেশের রীতিনীতি ও ঐতিহ্য উপস্থাপনা করে থাকেন। এ পর্যন্ত ১৪টি আসর অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগিতায় বিজয়ী ১০ সুন্দরীকে নিয়ে এই ফটো ফিচার।

২০০৬ সালে ‘মিস আরব ওয়ার্ল্ড’-এর প্রথম আসর বসে। এ আসরে বিজয়ীর মুকুট ছিনিয়ে নেন ইরাকের মডেল-অভিনেত্রী ক্লোদিয়া হানা

২০১২ সালে এ প্রতিযোগিতায় বিজয়ী হন সিরিয়ার নাগরিক নাদিন ফাহাদ

২০১৩ সালে ‘মিস আরব ওয়ার্ল্ড’-এর খেতাব জিতেন মিশরের মডেল-অভিনেত্রী মরিয়ম মর্গান

২০১৪ সালে বিজয়ের মুকুট পরেন মরক্কোর নাগরিক শোরুক শেলওয়াতি

২০১৫ সালেও এ সুন্দরী প্রতিযোগিতার মুকুট ছিনিয়ে নেন মরক্কোর নাগরিক সালমা। কিন্তু বিয়ের তথ্য গোপন করায় তার মুকুট কেড়ে নেওয়া হয়। এ আসরে প্রথম রানার আপ নির্বাচিত হয়েছিলেন তিউনিসিয়ার ইয়াসমিন, পরে এ অভিনেত্রীকে বিজয়ী ঘোষণা করেন কর্তৃপক্ষ

আগের বছর মুকুট জয়ের পরও তা হারানোর ব্যথা মরক্কো লাগব করেন পরের বছরই। অর্থাৎ ২০১৬ সালে বিজয়ী হন দেশটির মডেল-অভিনেত্রী নেসরিন নোবের

২০১৮ সালে তৃতীয়বারের মতো এ প্রতিযোগিতায় বিজয়ী হন মরক্কোর নাগরিক শেরিন হোসনি। এ পর্যন্ত দেশটি চারবার এই মুকুট জয় করেছেন

২০১৯ সালে এ মুকুট জয় করেন আলজেরিয়ার মডেল-অভিনেত্রী সামারা ইয়াহিয়া

২০২১ সালে ‘মিস আরব ওয়ার্ল্ড’-এর খেতাব জিতেন ইরাকের মেরিনা আল ওবায়দি

২০২২ সালে জর্ডানের নাগরিক সামাহ জারার এ প্রতিযোগিতার বিজয়ের মুকুট পরেন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com