1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

ডোপ টেস্টে পজিটিভ: দুই বছরের জন্য নিষিদ্ধ আর্জেন্টাইন ফুটবলার

  • আপডেট টাইম :: শনিবার, ২১ অক্টোবর, ২০২৩

স্পোর্টস ডেস্ক : ডোপ টেস্টে পজিটিভ হয়ে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন আর্জেন্টাইন ফুটবলার আলসান্দ্রো গোমেজ। যিনি পাপু গোমেজ নামেই সর্বাধিক পরিচিত। গোমেজের নিষিদ্ধ হওয়ার খবরটি জানিয়েছে স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা। একই খবর দিয়েছে আর্জেন্টিনার টিওয়াইসি স্পোর্টস।

সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে, গত নভেম্বরে বিশ্বকাপ শুরুর কয়েকদিন আগে অসুস্থ বোধ করায় ছেলের সিরাপ খেয়েছিলেন গোমেজ। তখন তিনি স্প্যানিশ ক্লাব সেভিয়ায় ছিলেন। তবে এটি খাওয়ার বিষয়ে তিনি চিকিৎসকের পরামর্শ নেননি। যা তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে।

গোমেজের সেবন করা ওই সিরাপ খেলোয়াড়দের জন্য নিষিদ্ধ ওষুধের তালিকার অন্তর্ভুক্ত। তবে এ বিষয়ে তখন কোনো বিধিনিষেধ আরোপ করেনি তার ক্লাব। যদিও চিকিৎসকের অনুমতি কিংবা পরামর্শ ছাড়া ফুটবলারদের ওষুধ খাওয়ার সুযোগ নেই।

তখন গোমেজের ব্যাপারে কোনোরকম আপত্তি করেনি তার ক্লাব। তাকে বিশ্বকাপের জন্যেও ছাড়া হয়। কিন্তু এই ব্যাপারটি উয়েফার নজর এড়ায়নি। ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থার পক্ষ থেকে কয়েক মাস আগেই গোমেজ ও সেভিয়ার সঙ্গে কথা বলা হয়েছে।

শাস্তির খবরটি এসেছে চলতি সপ্তাহে। গোমেজকে সিদ্ধান্ত জানানো হয়েছে। তবে এ রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ নেই। বর্তমানে ইতালিয়ান ক্লাব মোনৎসার হয়ে খেলছেন ৩৫ বছর বয়সী গোমেজ। ক্লাবটির হয়ে এখন পর্যন্ত মাত্র দুটি ম্যাচ খেলেছেন। খুব সম্ভবত শেষ ম্যাচও।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com