1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

মারমাদের “ওয়াগ্যোয়াই পোয়ে” উপলক্ষে চলছে পিঠা তৈরি উৎসব

  • আপডেট টাইম :: সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩

বান্দরবান : বান্দরবানে মারমা সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ওয়াগ্যোয়াই পোয়ে (শুভ প্রবারণা পূর্ণিমা)। এই ওয়াগ্যোয়াই পোয়ে উপলক্ষে প্রতিবছরের ন্যায় এই উৎসবকে কেন্দ্র করে মারমাদের অধ্যুষিত পাহাড়ী পল্লীতে চলছে ঐতিহ্যবাহী পিঠা তৈরির উৎসব।

রোববার (২৯ অক্টোবর) রাত্রে মধ্যম পাড়া, উজানী পাড়া, জাদিপাড়াসহ কয়েকটি এলাকার অলি-গলিতে পিঠা তৈরির উৎসব আয়োজন করা হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, আলোর সাজসজ্জা প্যান্ডেল টাঙ্গিয়ে গোল টেবিলে সারিবদ্ধভাবে বসে বিশেষ করে পাহাড়ি তরুণ-তরুণীরা হরেক রকমের পিঠা তৈরি করছে। চালের গুড়ো দিয়ে হাত দিয়ে বানানো হয় গোলাকৃতির ছোট ছোট পিঠা। সেটিকে দুধ, চিনি, নারিকেল, কিসমিস, তেজপাতা সহ এক সাথে রান্না করে পায়েস তৈরি করা হয়। তাছাড়া উৎসবকে প্রাণবন্ত করতে পাশে উচ্চস্বরে গান বাজিয়ে মেঠে ওঠেন তারা।

আয়োজকরা জানান, এটি তাদের সামাজিক অনুষ্ঠান। সর্বস্তরের মানুষ এই আনন্দ উৎসবে যোগ দিতে পারবে। এভাবেই এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে এই পিঠা তৈরির আয়োজন করা হয়েছে।

পিঠা তৈরির আয়োজক অংমেচিং মারমা বলেন, সারারাত চলবে যতক্ষণ না পিঠা তৈরির কাজ শেষ না হয়। ভোরে নর-নারীরা সমবেত হয়ে ভগবান বুদ্ধের উদ্দেশ্যে বিহারে ছোয়েং (পিঠা আহার) দান করবো। তারপর কিছু পিঠা, পায়েশ আবার প্রতিবেশীদের বাড়িতে বাড়িতেও বিতরণ করা হবে।

এদিকে, সন্ধ্যায় ধর্মদেশনা শেষে বান্দরবান রাজগুরু বৌদ্ধ বিহার থেকে ভগবান বুদ্ধের উদ্দেশ্যে উৎসর্গ করা হয় আকাশে নানা রংবেরং শত শত এর ফানুস বাতি। তাছাড়া বিভিন্ন অলিগলি থেকেও চুলামণি জাদি উদ্দেশ্যে ওরানো হয় ফানুস। এসময় চারিদিকে ছড়িয়ে পড়ে ফানুসগুলি লাল বর্ণের মিলিত হয়ে আকাশে তারা সাথে মিশে যায়।

উৎসব উদযাপন পরিষদের সভাপতি হ্লাএমং থেওয়াং মারমা বলেন, প্রতি বছরের মতো এবারও মঙ্গল রথযাত্রা, হাজার প্রদ্বীপ প্রজ্বলন, পিঠা তৈরি উৎসব, ফানুস বাতি উড়ানো, পঞ্চশীল গ্রহণ, ধর্মীয় অনুষ্ঠানমালা এবং সামাজিক অনুষ্ঠানসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে। ৩০ অক্টোবর সোমবার পুরো শহর ঘুরে সাংগু নদীতে রথটি বিসর্জনের মধ্য দিয়ে মারমা সম্প্রদায়ের ওয়াগ্যোয়াই পোয়ে (প্রবারণা উৎসব) ইতি টানা হবে।

বান্দরবান জেলা পুলিশ সুপার সৈকত শাহীন জানান, বৌদ্ধ সম্প্রদায়ের প্রবারণা পূর্ণিমা উপলক্ষে প্রশাসন পক্ষ থেকে নিরাপত্তা জোরদারের যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com