1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

করোনার ছুটিতে কর্মস্থল ত্যাগকারীদের তালিকা চেয়েছে মন্ত্রণালয়

  • আপডেট টাইম :: বুধবার, ২৯ এপ্রিল, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : মহামারি করোনাভাইরাসের কারণে সৃষ্ট দুর্যোগকালীন পরিস্থিতিতে কর্মস্থল ত্যাগকারী কর্মকর্তা-কর্মচারীদের নামের তালিকা চেয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

জানা গেছে, মঙ্গলবার (২৮ এপ্রিল) মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত চিঠি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, করোনাভাইরাসের (কোডিভ-১৯) সংক্রমণ রোধে এবং এর প্রাদুর্ভাবজনিত যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসনকে সার্বিক সহযোগিতা দেওয়ার জন্য মন্ত্রণালয়ের আওতাধীন সব কর্মকর্তা-কর্মচারীদের স্ব-স্ব কর্মস্থলে অবস্থান নিশ্চিত করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল।

চিঠিতে করোনাভাইরাসের এ দুর্যোগকালীন যেসব কর্মকর্তা-কর্মচারী স্ব-স্ব কর্মস্থলে উপস্থিত নেই তাদের তালিকা প্রস্তুত করে মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com