1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা বকশিগঞ্জে গৃহবধূ গণধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ ৭ জনের মৃত্যুদণ্ড নকলায় পল্লী উন্নয়ন দিবসে র‍্যালি ও আলোচনা সভা

হ্যাজেলউড-স্টার্কের তোপে ১৬২ রানেই গুটিয়ে গেলো নিউজিল্যান্ড

  • আপডেট টাইম :: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪

স্পোর্টস ডেস্ক : নিজেদের মাঠেও অস্ট্রেলিয়ার সঙ্গে কুলিয়ে উঠতে পারছে না নিউজিল্যান্ড। ওয়েলিংটনে সিরিজের প্রথম টেস্টে বড় হার। ক্রাইস্টচার্চে আজ (শুক্রবার) থেকে শুরু দ্বিতীয় টেস্টেও প্রথম ইনিংসে ১৬২ রানে গুটিয়ে গেছে স্বাগতিকরা।

অস্ট্রেলিয়ার দুই পেসার জস হ্যাজেলউড আর মিচেল স্টার্ককে সামলাতেই গলদঘর্ম কিউইরা। হ্যাজেলউড একাই নিয়েছেন ৫ উইকেট, স্টার্ক তিনটি।

অথচ টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা খারাপ ছিল না নিউজিল্যান্ডের। ১৯তম ওভার পর্যন্ত খেলে উদ্বোধনী জুটিতে ৪৭ রান তুলে দেন টম লাথাম আর উইল ইয়ং। ৫৭ বলে ১৪ করা ইয়ংকে স্টার্ক এ জুটিটা ভাঙার পরই যেন মরক লাগে কিউই ইনিংসে। ৬৯ বলে ৩৮ রান করে হ্যাজেলউডের শিকার হন লাথাম।

এরপর একের পর এক উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। টম ব্লান্ডেল ২২ করে দলকে কোনোমতে একশ পার করে দেন। ১০৭ রানে ৮ উইকেট হারায় কিউইরা।

নবম উইকেটে ম্যাট হেনরি আর টিম সাউদি ৫৫ রান যোগ না করলে আরও বড় লজ্জায় পড়তো নিউজিল্যান্ড। হেনরি ২৯ আর সাউদির ব্যাট থেকে আসে ২৬ রান। ৪৫.২ ওভারে ১৬২ রানে থামে কিউইদের প্রথম ইনিংস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com